রবিবার, ১১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘তেলাপোকা’ ঠেকাতে দিল্লি হলো ‘লালকিল্লা’, ভারত হলো ‘কাশ্মীর’, আজ রোববারও কর্মসূচি *** রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, অনেকে আহত *** আমির খসরুর মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক, আজ জানাজা শেষে দাফন *** হিজাব নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঙ্গে ধর্মীয় সংগঠনের শিক্ষার্থীদের বিতর্কের নেপথ্যে কী *** ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী *** জ্যেষ্ঠ সাংবাদিক আমির খসরু মারা গেছেন, রাষ্ট্রপতির শোক *** গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে *** দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকা *** এক মন্দিরেই ১০১ প্রতিমা, ৪ যুগের কাহিনিতে সাজছে ব্যতিক্রমী পূজামণ্ডপ *** রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপের আয়াসসহ ৪ জন ডিবি হেফাজতে

সবজি সংরক্ষণে ১০০ হিমাগার নির্মাণ করছে সরকার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:০৯ অপরাহ্ন, ২রা জুলাই ২০২৫

#

উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী। ফাইল ছবি

সবজি ও কাঁচামাল সংরক্ষণের সুবিধা বাড়াতে সারাদেশে ১০০টি হিমাগার (কোল্ড স্টোরেজ) নির্মাণ করছে সরকার। আজ বুধবার (২রা জুলাই) রাজধানীর ফার্মগেটে কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে কৃষি মন্ত্রণালয়ের প্রকল্প অগ্রগতি বিষয়ক এক সভা শেষে এ তথ্য জানান কৃষি বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

উপদেষ্টা বলেন, সরকার সবজিসহ কাঁচামাল সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ নির্মাণ করছে। এতে কৃষকরা উপকৃত হবেন। বাজারে কাঁচামালের সরবরাহ সঠিক রাখতে সহায়ক হবে। বৃষ্টির পানি ধরে রাখা ও খাল খননসহ কৃষিখাতের নানা প্রকল্প বাস্তবায়ন হলে কৃষক থেকে শুরু করে ভোক্তা—সবাই উপকার পাবেন।

সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কুমিল্লার মুরাদনগর এবং ভোলায় ঘটে যাওয়া নির্যাতন ও ধর্ষণের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে ও হচ্ছে। এসব অপরাধে কোনো ছাড় দেওয়া হবে না।

একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তার প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইনি প্রক্রিয়া অনুসরণ করে আসিফ মাহমুদ অস্ত্রের লাইসেন্স পেয়েছেন।

প্রসঙ্গত, গত (২৯শে জুন) রোববার রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসিফ মাহমুদের হাতব্যাগে একটি অস্ত্রের ম্যাগাজিন পাওয়া গেলে বিষয়টি আলোচনায় আসে।

জাহাঙ্গীর আলম চৌধুরী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘তেলাপোকা’ ঠেকাতে দিল্লি হলো ‘লালকিল্লা’, ভারত হলো ‘কাশ্মীর’, আজ রোববারও কর্মসূচি

🕒 প্রকাশ: ০১:১৩ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, অনেকে আহত

🕒 প্রকাশ: ১২:৫২ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

আমির খসরুর মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক, আজ জানাজা শেষে দাফন

🕒 প্রকাশ: ১২:৪২ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

হিজাব নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঙ্গে ধর্মীয় সংগঠনের শিক্ষার্থীদের বিতর্কের নেপথ্যে কী

🕒 প্রকাশ: ১২:২২ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ১১:৩৩ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৬

Footer Up 970x250