সোমবার, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বজুড়ে ইরান সরকারের বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ *** আওয়ামী লীগের ভাঙাচোরা কার্যালয়ে দুপুরে নেতা-কর্মীদের স্লোগান, বিকেলে অগ্নিসংযোগ *** ঠাকুরগাঁওয়ে দেড় বছর পর আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রকাশ্যে স্লোগান *** মধ্যপ্রাচ্যে আবারও মার্কিন রণতরী, কী ঘটছে ইরানের সঙ্গে? *** তারেক রহমানের আগমন জাতীয় রাজনীতির জন্য ঐতিহাসিক মুহূর্ত: জামায়াত আমির *** ড. ইউনূস ‘দ্বিতীয় মীরজাফর’ ও ‘আমেরিকার দালাল’, তার পোস্টারে আগুন *** নতুন সরকার যখন বলবে তখনই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী *** দেশের জন্য কাজ করতে এসে আমার সব সঞ্চয় শেষ, দাবি সেই ফয়েজ আহমদ তৈয়্যবের *** নির্ধারিত সময়ের আগেই পদত্যাগপত্র জমা দিয়েছেন আইজিপি *** ভারত কি সত্যিই বিএনপি সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়বে

রাজনীতিতে নাক গলানোর অভিযোগে আর্মেনিয়ায় ৬ ধর্মগুরু গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০২ অপরাহ্ন, ১৬ই অক্টোবর ২০২৫

#

গ্রেপ্তার হওয়া ধর্মীয় নেতাদের মধ্যে বিশপ এমক্রতিচ প্রোশ্যন অন্যতম। ছবি: সংগৃহীত

আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের সঙ্গে জাতীয় চার্চের চলমান দ্বন্দ্ব নতুন পর্যায়ে পৌঁছেছে। এই সংঘাতের প্রেক্ষাপটে এক বিশপসহ ছয়জন ধর্মযাজক ও আরও কয়েকজনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন আরাগাটসোটন ডায়োসিসের প্রধান বিশপ এমক্রতিচ প্রোশ্যন। তার আইনজীবী আরা জোগরাবিয়ান ফেসবুকে জানিয়েছেন, তিনি বর্তমানে আটক ব্যক্তিদের অবস্থান নির্ধারণ করতে পারছেন না। খবর রয়টার্সের।

আর্মেনিয়ার তদন্ত কমিটি নিশ্চিত করেছে, ছয়জন ধর্মযাজকের বিরুদ্ধে ‘ক্ষমতার অপব্যবহারের’ অভিযোগে তদন্ত চলছে।

আর্মেনিয়ার মানবাধিকার রক্ষাকারী দপ্তরের প্রধান আনাহিত মানাসিয়ান বলেছেন, তারা ঘটনাস্থলে পরিস্থিতি যাচাইয়ের জন্য একটি জরুরি টিম পাঠিয়েছেন।

সাম্প্রতিক বছরগুলোতে পাশিনিয়ান সরকারের সঙ্গে আর্মেনিয়ান অ্যাপোস্টলিক চার্চের সম্পর্ক ক্রমশ তিক্ত হয়েছে। সরকার চার্চের শীর্ষ নেতাদের বিরুদ্ধে দুর্নীতি ও রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলেছে, অন্যদিকে চার্চের পক্ষ থেকে বলা হচ্ছে—পাশিনিয়ান সচেতনভাবে জাতীয় এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটিকে দুর্বল করার চেষ্টা করছেন।

এর আগে চলতি মাসের শুরুতে আর্চবিশপ মিখাইল আজাপাহিয়ানকে ‘অভ্যুত্থান উসকে দেওয়ার’ অভিযোগে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে আজাপাহিয়ান অভিযোগ অস্বীকার করে এটিকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা’ বলে আখ্যা দেন।

উল্লেখ্য, সদ্য গ্রেপ্তার বিশপ প্রোশ্যন হলেন আর্মেনিয়ান অ্যাপোস্টলিক চার্চের প্রধান দ্বিতীয় ক্যাথলিকোস কারেকিনের ভাতিজা।

জে.এস/

আর্মেনিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250