শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান *** বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ *** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন কাল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৫৫ অপরাহ্ন, ৩রা জুন ২০২৬

#

ছবি: সংগৃহীত

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান আগামী ৪ জুন থেকে তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন। দুই দেশ কৌশলগত সম্পৃক্ততা আরও বিস্তৃত করার লক্ষ্যে কাজ করছে এমন প্রেক্ষাপটে এ সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে। সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে নির্ধারিত রয়েছে। এই সাক্ষাৎ ৬ জুন অনুষ্ঠিত হতে পারে।

বর্তমানে নিউইয়র্কে অবস্থানরত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকায় পৌঁছানোর কয়েক ঘণ্টা আগে, আগামীকাল বৃহস্পতিবার সকালে দেশে ফিরবেন। নাম প্রকাশে অনিচ্ছুক সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা ইউএনবিকে বলেন, ‘আপনি জানেন, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আসছেন। তাই পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন।’

গত ১৪ মার্চ আঙ্কারায় হাকান ফিদানের কার্যালয়ে তার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন ড. খলিলুর রহমান। বৈঠকের ফলাফল আগামী বছরগুলোতে তুরস্ক ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা আরও জোরদার এবং কৌশলগত অংশীদারত্ব গভীর করতে অবদান রাখবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে। ওই বৈঠকে বাংলাদেশ, দেশে তুরস্কের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বাড়ানোর গুরুত্ব তুলে ধরে। একই সঙ্গে বাংলাদেশ থেকে তুরস্কে দক্ষ মানবসম্পদ রপ্তানি সম্প্রসারণের সম্ভাবনার ওপরও গুরুত্বারোপ করে।

তুরস্ক দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় উভয় পর্যায়েই বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। আঙ্কারার ওই বৈঠকে হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।

বাংলাদেশে বিএনপি সরকারের গঠনের পর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে এটিই ছিল প্রথম দ্বিপক্ষীয় বৈঠক। বৈঠকে উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্কের পুরো পরিসর নিয়ে আলোচনা করে। তারা দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এ ছাড়া পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে মতবিনিময় করেন দুই পক্ষ। গাজাকে কেন্দ্র করে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার পক্ষে একসঙ্গে কাজ করার যৌথ অঙ্গীকারও ব্যক্ত করেন তারা।

উল্লেখ্য, কূটনৈতিক প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়নে প্রাতিষ্ঠানিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে দ্বিপক্ষীয় বৈঠকের সময় তুরস্কের ডিপ্লোম্যাসি একাডেমি এবং বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়।

হাকান ফিদান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান

🕒 প্রকাশ: ০৩:০৩ পূর্বাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ১০:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250