বুধবার, ২৫শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে বাস নদীতে, হতাহতের শঙ্কা *** কর্মক্ষেত্রে ১৫ শতাংশ সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ *** সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা *** কুমার শানুর সঙ্গে সম্পর্ক স্বীকার, বিয়ে করতে চান ৬২ বছর বয়সি কুনিকা *** রান্নার সঙ্গে নারীর যে কোনো নাড়ির সম্পর্ক নেই, তা মানুষ জানুক: তসলিমা নাসরিন *** ইরানের ‘পানি অস্ত্র’ ব্যবহারের হুমকিতেই কি পিছিয়ে গেলেন ট্রাম্প *** স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী *** যুদ্ধের অভিঘাতে চাপে বিএনপি সরকার, প্রধানমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠক আজ *** উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি

বিএনপির সঙ্গে বেহেশতেও যেতে চান না কাদের সিদ্দিকী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৮ অপরাহ্ন, ৪ঠা মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সঙ্গে বেহেশতেও যেতে চান না বলে জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

রোববার (৩রা মার্চ) জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন কাদের সিদ্দিকী।

কাদের সিদ্দিকী বলেন, আল্লাহ রাব্বুল আল-আমিন আমাকে য‌দি জামায়া‌তের সঙ্গে বেহেশতেও নিতে চান আমি তাও যাব না। আমাদের ভাতিজা জিয়াউর রহমানের পুত্র তারেক রহমান ইংল্যান্ডে বসে য‌দি বিএনপির নেতা হয়, নেতৃত্ব দেয় তাহলে আমি সেই বিএনপির সঙ্গেও বেহেশতে যেতে চাই না।

বিদেশে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব মেনে নেবেন না জানিয়ে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, যতক্ষণ পর্যন্ত তারেক রহমান দেশে না আসেন ততক্ষণ পর্যন্ত দেশের জনগণের নেতৃত্ব তি‌নি দিতে পারেন না। এতে যদি আমার ফাঁসিও হয় আমি সেখানেও এ মন্তব্য করব। তারপরও কোনোভা‌বেই বিদেশে থাকা অবস্থায় তারেক রহমানের নেতৃত্ব আমি মেনে নেব না।

জেএসডি সভাপতি আ স ম আব্দুর রবের উদ্দেশ্যে কাদের সিদ্দিকী বলেন, আপনি যদি দেশের জনগণের মুক্তির জন্য তাদের নেতৃত্ব দেন, আমি মৃত্যুর আগ-পর্যন্ত আপনার সঙ্গে আছি।

আরও পড়ুন: ওবায়দুল কাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন

কাদের সিদ্দিকী বলেন, আমি শেখ হাসিনাকে গদিতে বসাতেও আসিনি, আবার গদি থেকে সরাতেও আসিনি। বর্তমানের আওয়ামী লীগ ভাষাণী বা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ না। এ আওয়ামী লীগ লুটপাটের আওয়ামী লীগ। সে জন্যে দেশের জনগণের কাছে ক্ষমতা আনার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, গণসংহতি আন্দোলনের আবুল হাসান রুবেল, ভাসানী অনুসারী পরিষদের সদস্যসচিব হাবিবুর রহমান রিজু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম প্রমুখ।

এসকে/ 

বিএনপি বঙ্গবীর কাদের সিদ্দিকী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250