বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন?

ভারতে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৭ অপরাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

পাকিস্তান সিরিজের পর ছিলেন না দলের সঙ্গে। সাকিব আল হাসান টেস্ট সিরিজের পরেই উড়াল দেন ইংল্যান্ডে। কাউন্টি ক্রিকেটে সারের হয়ে খেলা ম্যাচে বল হাতে ভালো করেছেন। তবে ব্যাট হাতে দায়িত্ব নিয়ে ম্যাচটা বাঁচাতে পারেননি বাংলাদেশের এই ক্রিকেটার। সেই ম্যাচ শেষেই অবশ্য যোগ দেয়ার কথা ছিল ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচে। 

তবে পুরো দল ভারতে থাকলেও মঙ্গলবার (১৭ই সেপ্টেম্বর) পর্যন্ত দলের সঙ্গে অনুশীলনে ছিলেন না সাকিব আল হাসান। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছিল সাকিব কোথায়? কবে যোগ দিবেন দলের সঙ্গে। তবে, দিন পেরিয়ে এলো স্বস্তির খবর। কয়েকদিনের অপেক্ষার পর চেন্নাইয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন টাইগার অলারাউন্ডার।

আরো পড়ুন : যে শর্তে বয়সে বড় প্রেমিকাকে বিয়ে করলেন ব্রাজিলিয়ান ফুটবলার

মঙ্গলবার রাতেই টেস্ট দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন দলের সঙ্গে থাকা টিম ম্যানেজার নাফিস ইকবাল। সবকিছু ঠিক থাকলে আজকের অনুশীলনে নিজেকে ঝালিয়ে নিতে নামবেন সাকিব। যদিও সাকিবের ভ্রমণক্লান্তি নিয়ে কিছুটা প্রশ্ন থেকেই যায়। 

সাম্প্রতিক সময়টা কিছুটা কঠিনই যাচ্ছে সাকিবের জন্য। বিশেষ করে ব্যাট হাতে বড় রকমের দুঃসময় পার করছেন টাইগার ক্রিকেটের এই অলরাউন্ডার। তার ব্যাটে রানের দেখা নেই অনেকদিন ধরেই। যদিও বল হাতে দলের জন্য এখনো বিশ্বস্ত নাম তিনি। পাকিস্তানের বিপক্ষে সিরিজে নিজের বোলিং নৈপুণ্য দিয়েই প্রথম টেস্টে দলকে টেনে নিয়েছিলেন জয়ের কাছাকাছি। আবার দ্বিতীয় টেস্টে ঐতিহাসিক সিরিজ জয়ের জয়সূচক রানও আসে তার ব্যাট থেকেই। 

এদিকে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে সোমবার থেকেই অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন বাংলাদেশের স্কোয়াডের সদস্যরা। দলে সাকিবের স্থান পাকা বলা চলে। লাল মাটির পিচে তার স্পিন হতে পারে বাংলাদেশের বোলিং আক্রমণের মূল অস্ত্র। 

এস/কেবি

সাকিব আল হাসান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250