শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভারতকে আর সুযোগ দেবে না বাংলাদেশের মানুষ: সারজিস

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:২০ অপরাহ্ন, ৬ই ডিসেম্বর ২০২৪

#

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগের আমলে ভারত বাংলাদেশকে চুষে খেয়েছে। বাংলাদেশের মানুষ ভারতকে আর সেই সুযোগ দেবে না।

শুক্রবার (৬ই ডিসেম্বর) সন্ধ্যায় বগুড়ার মালতীনগর এলাকায় গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় এসব কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, গত ১৬ বছর ভারত আওয়ামী লীগকে নিরাপত্তা দিয়ে যেভাবে বাংলাদেশকে চুষে খেয়েছে, বাংলাদেশের মানুষ তাদেরকে আর সেই সুযোগ দেবে না।

তিনি বলেন, সাম্প্রদায়িক দাঙ্গা বাধিয়ে ক্ষমতায় থাকা ভারতের রাজনৈতিক দলগুলোর সাম্প্রদায়িক সম্প্রীতির জ্ঞান নেওয়ার সময় বাংলাদেশের নেই। বাংলাদেশের সঙ্গে ভারতসহ সব প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্ক হবে সম্প্রীতি এবং সমতার। আগ্রাসনের কোনো সম্পর্ক থাকবে না।

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বলেন, যে কাঙ্ক্ষিত বাংলাদেশের স্বপ্ন নিয়ে সারা বাংলাদেশের মানুষ রাজপথে নেমেছিলেন, গত চার মাসে সেই স্বপ্নপূরণে বেশি অগ্রসর হতে পারেনি সরকার নানা কারণেই। বিশেষ করে এখনও রাষ্ট্রযন্ত্রের মধ্যে ফ্যাসিস্ট সরকারের অবৈধ সুবিধাভোগীদের অনেকেই থাকার কারণে পুরো রাষ্ট্র ব্যবস্থা সংস্কারে এবং কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণের সময় লাগছে কিছুটা।

ওআ/

ঢাকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250