মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ *** বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায়

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৩৩ অপরাহ্ন, ১২ই জানুয়ারী ২০২৬

#

ফাইল ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে এবার নিল নতুন মোড়। এখন পর্যন্ত বিসিবি ও আইসিসির পক্ষ থেকে আসেনি কোনো অগ্রগতি। সম্প্রতি ভারতীয় কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই ও কেরালায় সরিয়ে নেওয়া হতে পারে। তবে বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন নতুন খবর। বাংলাদেশের ভারতে বিশ্বকাপে খেলার নিরাপত্তা নিয়ে তিনটি আশঙ্কার কথা জানিয়েছে আইসিসির নিরাপত্তাবিষয়ক দল।

আজ সোমবার (১২ই জানুয়ারি) বাফুফে ভবন পরিদর্শনে এসে আসিফ নজরুল বলেন, ‘আমরা দুইটা চিঠি দিয়েছি, চিঠি দেওয়ার পর আমরা আইসিসির যে উত্তর, সেটার প্রত্যাশা করছি। এর মধ্যে একটা জিনিস ঘটেছে, আপনাদের আমার জানানো প্রয়োজন। সেটা হচ্ছে, আইসিসির যে সিকিউরিটি টিম আছে, সিকিউরিটি দায়িত্বে যারা আছে, তারা একটা চিঠি দিয়েছে। সেই চিঠিতে বলা হয়েছে, তিনটা জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে।’

আসিফ নজরুল আরও বলেন, বাংলাদেশ দলে যদি মোস্তাফিজুর রহমানকে অন্তর্ভুক্ত করা হয়, বাংলাদেশের সমর্থকেরা জাতীয় দলের জার্সি পরে যদি ঘোরাফেরা করে এবং আরেকটা হচ্ছে জাতীয় নির্বাচন যত এগিয়ে আসবে, তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বাড়বে।

তাই আসিফ নজরুল জানান, ভারতে খেলার মতো কোনো পরিবেশ নেই। তিনি বলেন, ‘আইসিসি নিরাপত্তা দলের এই বক্তব্য সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে যে, ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার কোনো রকম পরিস্থিতি নাই। আইসিসি যদি আশা করে শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে আমরা ক্রিকেট দল করব, আমাদের যারা সমর্থক আছে, তারা বাংলাদেশের জার্সি পরতে পারবে না আর আমরা ক্রিকেট খেলার জন্য বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দেব—তাহলে এরচেয়ে উদ্ভট, অবাস্তব ও অযৌক্তিক কোনো কিছু হতে পারে না।’

ভারতীয় কিছু সংবাদমাধ্যম দাবি করছে, বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই ও কেরালায় সরিয়ে নিতে পারে আইসিসি। আসিফ নজরুল বলেন, ‘ভারতের কথা বলেছি, আমরা তো কলকাতা বলি নাই। আমাদের বক্তব্য, যদি আপনার কলকাতা থেকে পরিবর্তন করে অন্য ভেন্যুতে দেওয়া যায়, শ্রীলঙ্কায় দেওয়া যাক সমস্যা না। আমি পত্রিকায় দেখলাম, আমি জানি না সত্যি নাকি মিথ্যা, পাকিস্তান নাকি আমাদের টুর্নামেন্টগুলো আয়োজন করার প্রস্তাব দিয়েছে।’

ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, ‘পাকিস্তানে করেন, কোনো সমস্যা না, সংযুক্ত আরব আমিরাতে করেন, কোনো সমস্যা না; কিন্তু যেখানে আমাদের দলের একটা প্লেয়ারের খেলার পরিবেশ নাই, এই উগ্র সাম্প্রদায়িক শক্তির কাছে মাথা নত করে ভারতের জাতীয় ক্রিকেট বোর্ড যখন বলে তাকে এখানে খেলানো না হোক, এরচেয়ে বড় প্রমাণ আর কী আছে আইসিসির সামনে আমি বুঝলাম না।’

আসিফ নজরুল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250