বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প *** জামায়াতে ইসলামীর নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন *** বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ *** সৈয়দপুরের মতো দেশব্যাপী আরও ঘটনা ঘটছে: বিএনপি *** এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ *** ‘বাংলাদেশে আওয়ামী লীগ-বিহীন রাজনীতি ভারত বেশিদিন মেনে নিতে পারবে না’ *** ভোট দিতে না গেলে 'আক্রান্ত' হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে, আতঙ্কে নেতাকর্মীরা *** বাংলাদেশ–ভারত ভালো কূটনৈতিক সম্পর্ক দেখতে চায় যুক্তরাষ্ট্র

যাকে বিয়ে করছেন ফারাজ করিম চৌধুরী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৪ অপরাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমের বেশ পরিচিত নাম ফারাজ করিম চৌধুরী। কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় আলোচনা বিয়ে করতে যাচ্ছেন তিনি। এ নিয়ে তার ভক্তদের মাঝে তৈরি হয়েছে বেশ আগ্রহ।

শুক্রবার (২৩শে ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান-১ সংলগ্ন মহাখালীর মসজিদ-এ গাউসুল আজমে ইসলামি শরিয়া অনুযায়ী খুব সাধারণ আয়োজনে আকদ হবে এ তরুণের। এতে বর ও কনে পক্ষের সদস্যরা উপস্থিত থাকবেন।

ফারাজ করিম চৌধুরীর পারিবারিক একটি সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানায়, আগামী ১লা মার্চ চট্টগ্রামের রাউজানের গহিরায় নিজ বাড়িতে বিয়ে উপলক্ষে সর্বসাধারণের জন্য মেজবানের আয়োজন করা হবে।

ফারাজ করিম চৌধুরীর পাত্রী সম্পর্কে জানা গেছে, কনের নাম আফিফা আলম। রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আর্কিটেকচার বিষয়ে পড়ালেখা করছেন তিনি। আফিফার জন্ম রংপুরের মিঠাপুকুরে।

খুবই সাধারণ আয়োজনে মসজিদে শরিয়া অনুযায়ী আকদের মাধ্যমে বিয়ে করতে চান বলে আগেই এক এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন ফারাজ করিম। এবার সেই ইচ্ছা পূরণ করতে যাচ্ছেন।

ফারাজ করিম চৌধুরী চট্টগ্রাম-৬ আসনের ৫ বারের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর ছেলে। একের পর এক ব্যতিক্রমী কর্মকাণ্ড সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরে দেশেজুড়ে জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি।

ওআ/

ফারাজ করিম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250