শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা *** কক্সবাজার নিয়ে বিপদে সরকার, উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছে একটি সংস্থা: শাহে আলম *** মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: পুলিশের অবহেলা তদন্তে কমিটি, প্রতিবেদন দিতে হবে আজই *** হরমুজ খুলে দিতে ইরানের সাত দিনের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করলেন ট্রাম্প *** হরমুজ প্রণালি খুলতে ‘নতুন পরিকল্পনায়’ সর্বোচ্চ নেতার সমর্থন: ইরানের প্রেসিডেন্ট *** ‘একাত্তরের বীর মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ’-এর আত্মপ্রকাশ: একাত্তর-চব্বিশ মুখোমুখি না করার দাবি *** আবু জাফর সূর্যকে আটকের নিন্দা, দ্রুত মুক্তির দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** ভারতে চার বছরে দল বদল করেছেন ১১১ সংসদ সদস্য, শীর্ষে নাগাল্যান্ড ও পশ্চিমবঙ্গ *** পাকিস্তানে নিরাপত্তাচৌকিতে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১১

‘সৎমার কল্যাণেই গোল্ডেন জিপিএ-৫ পেয়েছি’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২২ অপরাহ্ন, ১লা জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

চার বছর বয়সে মা ইমনকে রেখে বাবার বাড়ি চলে গেলে বাবা সাইফুল ইসলাম সজীব আরেকটি বিয়ে করেন। প্রথম কয়েক বছর দাদি-চাচির লালন-পালন ও শাসনে বড় হতে থাকলেও পরে সৎমায়ের দেখভালেই ইমন পড়ালেখা ও বেড়ে ওঠে। ইমনদের জমি তেমন না থাকায় সংসার চালানোর জন্য তার বাবা ঢাকায় গার্মেন্টসে চাকরি করেন।

ইমন বলে, পৃথিবীতে সৎমা বলে একটা শব্দ আছে, কিন্তু আমি তা কখনো বিশ্বাস করি না। কারণ আমার এ মায়ের আরও দুই ছেলে আছে, সেহেতু আমরা তিন ভাই। আমরা যে একে অপরে সৎভাই ও আমি সৎ ছেলে মা কখনো এমনটি বুঝতে দেননি বা আপন-পর ভাবেননি।

সে আরও বলে, সৎমার কল্যাণেই আমি গোল্ডেন জিপিএ-৫ পেয়েছি। ভালো কলেজে ভর্তি হওয়ার জন্য মা আমাকে সুপরামর্শ দিয়ে যাচ্ছেন।

আরো পড়ুন : মুসল্লিদের চোখের পানিতে ইমামের রাজকীয় বিদায়

জানা যায়, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শাহজাদপুর গ্রামে ইমনের জন্ম। সে উচাই জেরকা সিং আদিবাসী উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে উপজেলার মধ্যে সর্বোচ্চ ১ হাজার ২৩৮ নম্বর পেয়েছে। ইমন পড়ালেখা শেষ করে প্রথমে একজন ভালো মানুষ হতে চায়।

বাবার বিষয়ে ইমন বলে, ঢাকায় বাবা অল্প বেতনের চাকরি করেন। আমার এমন খুশির দিনেও তিনি চাকরি হারানোর ভয়ে আসতে পারেননি। বাবা-মায়ের সংসারের অভাবের বোঝা বহন করতে আমি প্রকৌশলী হতে চাই।

উচাই জেরকা সিং আদিবাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শরিফ উদ্দিন বলেন, ইমন হাসান পড়ালেখায় খুব মেধাবী ও শান্ত প্রকৃতির ছেলে।

এস/   আই.কে.জে


জিপিএ-৫ সৎমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০৯:৩২ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

🕒 প্রকাশ: ০৯:০৬ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজার নিয়ে বিপদে সরকার, উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছে একটি সংস্থা: শাহে আলম

🕒 প্রকাশ: ০৮:৪৮ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: পুলিশের অবহেলা তদন্তে কমিটি, প্রতিবেদন দিতে হবে আজই

🕒 প্রকাশ: ০৮:৪৪ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

হরমুজ খুলে দিতে ইরানের সাত দিনের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করলেন ট্রাম্প

🕒 প্রকাশ: ০৮:৩৮ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250