শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান

লিপস্টিক থেকে ঠোঁটে ক্যানসার হতে পারে কি?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৮ পূর্বাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৫

#

প্রতীকী ছবি

নারীদের রূপ চর্চার বিশেষ একটি প্রসাধনী হলো লিপস্টিক। এমন বহু নারী রয়েছেন, যারা নিয়মিত লিপস্টিক ব্যবহার করেন। অনেকেরই ধারণা, পোশাকের সঙ্গে মানিয়ে ঠোঁট না রাঙালে সাজ সম্পূর্ণ হয় না। নানা ধরনের, রঙের লিপস্টিক সংগ্রহ করা এবং তা ঠোঁটে ব্যবহার করা অনেকের কাছেই নেশার মতো।

কিন্তু এই প্রসাধনীটি থেকে যদি ক্যানসার হয়? তবে চিকিৎসকরা বলছেন, তা অত্যন্ত বিরল। পরিসংখ্যান দেখলে বোঝা যাবে, আমেরিকার মতো দেশে মাত্র ১ শতাংশ মানুষ ঠোঁটের ক্যানসারে আক্রান্ত হন। চিকিৎসকরা বলছেন, মুখগহ্বরের ক্যানসার কিন্তু ঠোঁট পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। ‘পাবমেড’ জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রে দেখা গিয়েছে, যত প্রকার ক্যানসারের বাড়বাড়ন্ত রয়েছে, তার মধ্যে মুখগহ্বরের ক্যানসারের স্থান বেশ উপরের দিকেই।

ঠোঁটের উপর অস্বাভাবিক কোনও মাংসপিণ্ড বা আঁচিল গজিয়ে ওঠা থেকে বিষয়টি শুরু হতে পারে। ছোট একটি ব্রণ কিংবা বোতামের মতো দেখতে সেই মাংসপিণ্ড চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় ‘স্কোয়ামাস সেল’ নামে পরিচিত। তেমন কিছু দেখা দিলে সতর্ক হতে হবে। এ ছাড়া, ঠোঁট থেকে অস্বাভাবিক রকম ছাল ওঠা, ঘা হওয়া কিংবা অতিরিক্ত শুষ্ক হয়ে যাওয়া, ক্ষত না শুকোনোও ক্যানসারের লক্ষণ হতে পারে। তবে এই ধরনের উপসর্গ মূলত ঠোঁটের নীচের অংশ, অর্থাৎ অধরেই বেশি দেখা যায়।

অধ্যাপক, চিকিৎসক চৈতিপর্ণা দাস বলেন, এ নিয়ে বিশেষ তথ্যপ্রমাণ নেই। তবে লিপস্টিকে তো নানা ধরনের রাসায়নিক থাকে। তার মধ্যে কোনওটি যদি ক্যানসারের কারণ (কার্সিনোজেনিক) হয়, সেখান থেকে এই রোগ হওয়া অস্বাভাবিক নয়। তবে, ঠোঁট বা মুখগহ্বরের ক্যানসার হয় মূলত তামাকজাত দ্রব্য ব্যবহারের ফলে। এ ছাড়া অতিরিক্ত রোদ যে ভাবে ত্বকের অন্যান্য অংশের ক্ষতি করে, একইভাবে ঠোঁটও ক্ষতিগ্রস্ত হতে পারে।

এ বিষয়ে অধ্যাপক এবং বেসরকারি হাসপাতালের চর্মরোগ চিকিৎসক সুরজিৎ গরাইয়ের মত অবশ্য ভিন্ন। তার বক্তব্য, লিপস্টিক ঠোঁটে রক্ষাকবচের মতো কাজ করে। লিপস্টিকের পরত থাকায়, রোদ সরাসরি ঠোঁটের ক্ষতি করতে পারে না। তা ছাড়া এখন বহু লিপস্টিক, লিপ বামে তো এসপিএফ বা সান প্রোটেকশন ফ্যাক্টর থাকে। এই বস্তুটির কাজই তো অতিবেগনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করা। তবে কম দামি বহু লিপস্টিক রয়েছে, যেগুলির মধ্যে ক্যাডমিয়াম, সীসার মতো ধাতু থাকে। সেগুলি ঠোঁটের জন্য ক্ষতিকর।

কেসি/  আই.কে.জে





ক্যানসার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250