শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা *** কক্সবাজার নিয়ে বিপদে সরকার, উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছে একটি সংস্থা: শাহে আলম *** মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: পুলিশের অবহেলা তদন্তে কমিটি, প্রতিবেদন দিতে হবে আজই *** হরমুজ খুলে দিতে ইরানের সাত দিনের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করলেন ট্রাম্প *** হরমুজ প্রণালি খুলতে ‘নতুন পরিকল্পনায়’ সর্বোচ্চ নেতার সমর্থন: ইরানের প্রেসিডেন্ট

ডাচ শিশুরা বিশ্বের ‘সবচেয়ে সুখী’ কেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩১ পূর্বাহ্ন, ১৩ই জুলাই ২০২৫

#

ছবি: ফ্রি-পিক

ডাচ শিশুরা বিশ্বের সবচেয়ে সুখী। এ বছর ইউনিসেফের এক প্রতিবেদনে ইউরোপীয় ইউনিয়ন এবং ওইসিডিভুক্ত ৪৩টি দেশের মধ্যে নেদারল্যান্ডসের শিশুরাই সবচেয়ে সুখী বলে উঠে এসেছে। কিন্তু কেন এমনটা হয়েছে? এর পেছনের কারণ খুঁজতে গিয়ে আমেরিকান কিশোরী মেরি ফ্রান্সিস রাস্কেল নিজের অভিজ্ঞতা আর পর্যবেক্ষণ দিয়ে বিশ্লেষণ তুলে ধরেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনে প্রকাশিত এক লেখায়।

মেরি ফ্রান্সিস সম্প্রতি নেদারল্যান্ডস সফরে গিয়েছিল। হারলেম শহরের এক প্রবাসী আমেরিকানের বাসায় কয়েক দিন কাটিয়ে সে দেখে, ডাচ শিশুদের জীবনধারায় স্বাধীনতা বিষয়টি বেশ গুরুত্ব পায়। তিন সন্তানের মা সেই প্রবাসী জানান, তার ছেলেমেয়েরা নিজেরাই বাইক চালিয়ে স্কুলে যায়, বন্ধুর বাসায় যায়, দোকানে যায়। কেউই সব সময় বড়দের ওপর নির্ভরশীল নয়।

এমন চিত্র শুধু এই পরিবারের নয়। নেদারল্যান্ডসে শিশুদের স্বাধীন চলাফেরা, বাইক চালিয়ে যাতায়াত, বন্ধুদের সঙ্গে বাইরে খেলা—সবই স্বাভাবিক। ছোটবেলা থেকে বাইক চালানো শেখানো হয় দেশটিতে। এর মাধ্যমে গড়ে ওঠে আত্মবিশ্বাস। তথ্যসূত্র সিএনএনের।

মজার ব্যাপার হলো, ডাচ ও আমেরিকা, দুই দেশের অভিভাবকরাই শিশুদের স্বাধীনতা দিতে চান বলে দাবি করেন। ২০২৩ সালের এক জরিপে দেখা গেছে, পাঁচ থেকে আট বছর বয়সী শিশুদের ৭৫ শতাংশ অভিভাবক মনে করেন, শিশুকে নিজের কাজ নিজে করতে দেওয়া উচিত। ৯ থেকে ১১ বছর বয়সীদের ক্ষেত্রে এই সংখ্যা ৮৪ শতাংশ। কিন্তু বাস্তবে দেখা যায়, আমেরিকান শিশুদের শুধু ৩৩ শতাংশ একা হাঁটতে বা বাইকে করে বন্ধুর বাসায় যেতে পারে। আর ১৫ শতাংশ শিশু হ্যালোইন উৎসবে অংশ নিতে পারে।

বিশেষজ্ঞদের মতে, আমেরিকান অভিভাবকরা অতিরিক্ত নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণে সন্তানদের স্বাধীনতা সীমিত করে ফেলছেন। ২০২৩ সালের পিউ রিসার্চের জরিপে দেখা গেছে, ৪০ শতাংশ অভিভাবক সন্তানদের মানসিক সমস্যার আশঙ্কায় ‘অত্যন্ত উদ্বিগ্ন’। ৩৬ শতাংশ ‘কিছুটা উদ্বিগ্ন’। এর ফলে অনেকে নিজেরাই স্বীকার করেন, তারা ‘অতি সতর্ক’।

গবেষকরা বলছেন, স্বাধীন চলাফেরা ও নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের সুযোগ শিশুদের মানসিক সুস্থতার জন্য অপরিহার্য। ২০২৩ সালের এক গবেষণায় বলা হয়েছে, খেলাধুলা, বন্ধুদের সঙ্গে বাইরে যাওয়া বা স্বাধীনভাবে কিছু করার সুযোগ কমে যাওয়াতেই শিশু-কিশোরদের মধ্যে মানসিক সমস্যার হার বেড়েছে।

এই গবেষণায় ‘ইন্টার্নাল লোকাস অব কন্ট্রোল’ ধারণার কথা বলা হয়েছে। এর মানে হলো, একজন ব্যক্তি নিজের জীবনের ওপর নিয়ন্ত্রণ রাখার অনুভূতি পায়। শিশুরা যদি ছোটবেলা থেকে নিজেদের সিদ্ধান্ত নিতে না শেখে, তাহলে বড় হয়ে তারা নিজের সমস্যা সমাধানে অক্ষম হয়ে পড়ে, যা মানসিক উদ্বেগ বা বিষণ্নতার কারণ হয়ে দাঁড়ায়।

জে.এস/

নেদারল্যান্ডস ডাচ শিশু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ১০:৫৮ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা

🕒 প্রকাশ: ১০:৪৭ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর

🕒 প্রকাশ: ০৯:৫০ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’

🕒 প্রকাশ: ০৯:৪৪ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০৯:৩২ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250