সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

মীরাক্কেলের জামিল বিয়ে করেছেন

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৩৭ অপরাহ্ন, ৭ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

জনপ্রিয় রিয়েলিটি শো ‘মীরাক্কেল’ দিয়ে বিনোদন অঙ্গনে পরিচিতি পান অভিনয়শিল্পী জামিল হোসেন। গতকাল রোববার (৬ই এপ্রিল) অভিনেত্রী মুনমুন আহমেদকে বিয়ে করেছেন জামিল। ঢাকার উত্তরার একটি রেস্তোঁরায় দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে জামিল ও মুনমুনের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুকে গতকাল (৬ই এপ্রিল) রাতে জামিল তার স্ত্রীর সঙ্গে একটি স্থিরচিত্র পোস্ট করে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।’ জামিলের পোস্ট করা সেই স্থিরচিত্রে ভক্তদের পাশাপাশি বিনোদন অঙ্গনে তাদের দুজনের শুভাকাঙ্ক্ষীরা শুভকামনা জানিয়েছেন।

জামিল তার বিয়ের প্রসঙ্গে আজ সোমবার (৭ই এপ্রিল) গণমাধ্যমকে বলেন,‘বছরখানেক আগে আমাদের দুজনের পরিচয়। মুনমুনও অভিনয় করে। অভিনয়ের সূত্রে পরিচয় হলেও একটা সময় আমাদের মধ্যে একটা বোঝাপড়া তৈরি হয়। আমরা ভাবলাম, সম্পর্কটা আরও এগিয়ে নেওয়ার। এরপর দুজনের পরিবারের সঙ্গে কথা হয়। দুই পরিবারের সম্মতিতে আমাদের বিয়ের দিনক্ষণ ঠিক হয়। নতুন জীবনের শুরুতে ভক্ত-শুভাকাঙ্ক্ষী সবার কাছে দোয়া ও ভালোবাসা চাই।’

জামিল ও মুনমুনের বিয়ের একটি ভিডিও ফেসবুকে পোস্ট করে অভিনেত্রী মনিরা মিঠু লিখেছেন, ‘আমাদের প্রিয় জামিল-মুনমুনের বিয়ে হলো। বর-কনের জন্য সবাই অন্তর থেকে দোয়া করবেন।’

জামিল-মুনমুন একসঙ্গে কয়েকটি নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন। একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের পরিচয়। সেই পরিচয় প্রেমে গড়ায়। বর্তমানে বিনোদন অঙ্গনে জামিল একটি জনপ্রিয় মুখ।

আরএইচ/

জামিল হোসেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250