শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএ পর্যন্ত নারী শিক্ষাকে অবৈতনিক করতে সরকারকে অনুরোধ করব: স্পিকার *** নুসরাতের বাড়িতে শর্টসার্কিট থেকে আগুন লাগার সুযোগ নেই: পল্লী বিদ্যুৎ কর্মকর্তা *** খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর *** দেশে ফিরতে চাইলে সীমান্তে আসতে পারেন শেখ হাসিনা: ডিএসসিসি প্রশাসক *** ‘শেখ হাসিনাকে ফুলের পাপড়ি দিয়ে ফেরানোর চেষ্টা হচ্ছে’ *** সড়ক দুর্ঘটনায় এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু *** ইরান যুদ্ধ নিয়ে ফোনে ট্রাম্প-নেতানিয়াহুর তুমুল বাগ্‌বিতণ্ডার খবর *** ‘সময় কার পক্ষে ঘুরবে, কে জানে’—শেখ হাসিনাকে নিয়ে সোনিয়া গান্ধীর বইয়ে মন্তব্য *** সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী *** দেশের পথে প্রধানমন্ত্রী

শীতে ত্বকের যত্নে তামান্না ভাটিয়া যে উপাদান ব্যবহার করেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৯ অপরাহ্ন, ৩১শে জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

সব তারকাই কমবশি বিউটি স্যালুনে কিংবা পার্লারে ভিড় করেন। এমনকি তারা বিশ্বমানের নামিদামি সব প্রসাধনীও ব্যবহার করেন ত্বকের যত্নে। তার মানে এই নয় যে, তারা প্রাকৃতিক উপাদান ব্যবহার করেন না। বলিউডের অনেক তারকা আছেন, যারা ঘরোয়া উপাদান ব্যবহার করে মাস্ক তৈরি করেন ত্বকের যত্নে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা তাদের বিউটি রুটিনও কমবেশি শেয়ার করেন। তেমনই একজন হলেন বলিউডের অভিনেত্রী তামান্না ভাটিয়া। যার রূপের জাদুতে সবাই মুগ্ধ। অভিনয়ের পাশাপাশি দাগ-ছোপহীন উজ্জ্বল ত্বকের জন্য অনুরাগীদের নজরে থাকেন বাহুবলীখ্যাত এই অভিনেত্রী।

নিজের ইনস্টাগ্রামে নিয়মিত শরীরচর্চা কিংবা রূপচর্চার টোটকা দেন তিনি। শীতেও ত্বকের প্রাকৃতিক জেল্লা ধরে রাখতে, ত্বক থেকে মৃত কোষ দূর করতে রান্নাঘরের তিনটি উপকরণ দিয়ে বিশেষ একটি মাস্ক তৈরি করে ব্যবহার করেন তিনি।

আরো পড়ুন : ঘরে তৈরি কোরিয়ান রাইস ওয়াটারে ত্বক হবে ঝকঝকে

এরপর ১০ মিনিট পর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে নেন মুখ। তামান্না জানিয়েছেন, এই মাস্ক আবার স্ক্রাব হিসেবেও ব্যবহার করা যায়। তবে যাদের ত্বক সেনসিটিভ তাদের মুখে এই স্ক্রাব ব্যবহার না করাই ভালো।

চকচকে ও ঝলমলে স্বচ্ছ ত্বক পেতে অবসরে কিংবা সপ্তাহে অন্তত একবার ব্যবহার করতে পারেন তামান্নার এই ঘরোয়া মাস্ক। রূপচর্চায় তিনি যে মাস্ক ব্যবহার করেন, তা তৈরি করবেন কীভাবে জেনে নিন-

১. চন্দনের গুঁড়া ১ টেবিল চামচ

২. কফি আধা টেবিল চামচ ও

৩. মধু ১ টেবিল চামচ

পদ্ধতি

ছোট একটি পাত্রে তিনটি উপকরণ ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণ যদি খুব ঘন হয়ে যায় তাই প্রয়োজনে সামান্য গোলাপজল মিশিয়ে নিতে পারেন। প্রথমে মাইল্ড কোনো ক্লিনজার দিয়ে ভালো করে মুখ ধুয়ে নিন।

তারপর মুখে ১০ মিনিট এই মাস্ক মেখে রাখুন অতঃপর হালকা গরম পানিতে মুখ ধুয়ে নিন একটু স্ক্রাব করে। তারপর স্কিন কেয়ার রুটিন অনুসরণ করে ত্বকে টোনার, ময়েশ্চারাইজার এরপর সানস্ক্রিন মেখে নিন।

এস/ আই.কে.জে/

ত্বক শীত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250