শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান

পর্নো দেখলে কী ক্ষতি হয়

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ৩০শে মার্চ ২০২৫

#

ছবি : সংগৃহীত

ঘরে ঘরে ইন্টারনেট পৌঁছনোর সঙ্গে পর্নোগ্রাফি দেখার অভ্যাসে বদল এসেছে। এখন নিজের ফোন কিংবা কম্পিউটারেই দিব্যি একা বসে দেখা যায় এমন ভিডিও। কিন্তু পর্নো দেখলে শরীর ও মনের উপরে কেমন প্রভাব পড়ে? সে কথা জানতে ইচ্ছা করেছে কি কখনও?

অতিরিক্ত পর্নো দেখলে কল্পনা ও বাস্তবের মাঝে ফারাক করার ক্ষমতা কমে যেতে থাকে বলে বারবার বলছেন মনোবিদরা। এর জেরে মানসিক চাপ বাড়তে পারে। শরীর খারাপ হতে পারে। যৌন জীবনেও তার প্রভাব পড়ে।

নিয়মিত পর্নো দেখার অভ্যাস থাকলে আরও কয়েকটি কথা জেনে রাখা জরুরি—

১) এর জেরে পুরুষদের ক্ষেত্রে দেখা দিতে পারে শিথিল যৌনাঙ্গের সমস্যা। পর্নো দেখার অভ্যাস হয়ে গেলে সঙ্গমকালে বিশেষ সুখ হয় না অনেকের। কারণ, বাস্তবের সঙ্গে দূরত্ব তৈরি হয়ে যায়। তার ফলে এমন অসুবিধা দেখা দিতে পারে।

২) অতিরিক্ত পর্নো দেখলে নেশা হয়ে যেতে পারে। সেই আসক্তি ছাড়াতে সমস্যা হয়।

৩) সমাজের বাকি সব কিছুর সঙ্গে দূরত্ব তৈরি করতে পারে পর্নোর আসক্তি। এর প্রভাব পড়ে কাজ থেকে শুরু করে সংসারেও।

৪) মানসিক স্বাস্থ্যের উপরে এ আসক্তির প্রভাব অনেকটা মদের নেশার মতো। অতিরিক্ত পর্নো দেখলে অন্যের ক্ষতি করার প্রবণতা দেখা দেয় বহু মানুষের মধ্যে।

৫) অতিরিক্ত পর্নো দেখলে যৌনসঙ্গমের জন্য একাধিক সঙ্গীর খোঁজ করার প্রবণতা দেখা দেয়। তার ফলে যৌনবাহিত রোগ হতে পারে।

ফলে পর্নো দেখার অভ্যাস থাকলে তা নিয়ন্ত্রণ করতে হবে। অতিরিক্ত পর্নো দেখার কারণে আত্মবিশ্বাস কমে যাওয়ার মতো সমস্যায়ও যে দেখা দেয়। এর প্রভাব গিয়ে পড়ে প্রতিদিনের জীবনে।

এইচ.এস/

যৌনতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250