সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ মুজিবের সমাধিসৌধ গুঁড়িয়ে দেওয়ার শঙ্কা, ভারতীয় গণমাধ্যমের দাবি *** ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবি মহাপরিচালক *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোলে আওয়ামী লীগের ৪ নেতা *** আরব দল বাদ দিয়ে হঠাৎ নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় আইজেনকট, নতুন সমীকরণ কেন *** পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে *** ওয়াজ-মাহফিলে কেন মানুষ আসছে না, সন্তানকে মাদ্রাসায় পড়ানোর আগ্রহ কমার কারণ কী *** আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকানো যাবে না: ফজলুর রহমান *** মাফিয়াবিরোধী লড়াইয়ের নায়কই ছিলেন সহযোগী, অভিযোগের পর ইতালির সাবেক পুলিশপ্রধানের আত্মহত্যা *** সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩৯ পোশাক কারখানা *** শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের

ঘরে তৈরি কোরিয়ান রাইস ওয়াটারে ত্বক হবে ঝকঝকে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫০ পূর্বাহ্ন, ২৭শে জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

কোরিয়ান প্রসাধনীর কদর বিশ্বজুড়ে। কোরিয়ানদের মতো গ্লাস স্কিন ত্বক পাওয়ার আশা করেন নারী-পুরুষ উভয়ই। তবে চাইলে কোনো প্রসাধনী ব্যবহার না করেও ত্বকের ঝকঝকে ভাব ফিরে পেতে পারেন মাত্র এক ঘরোয়া উপায়ে। এজন্য ত্বকে ব্যবহার করুন কোরিয়ান রাইস ওয়াটার। ঘরে থাকা চাল দিয়েই এটি তৈরি করতে পারবেন।

ভাত রান্নার আগে চাল ভিজিয়ে রাখেন অনেকেই। এই চাল ভেজানো পানিই হতে পারে রূপচর্চার প্রধান উপকরণ।

ত্বকে বয়সের ছাপ ঠেকিয়ে রাখা থেকে জেল্লা বাড়ানো, তেলতেলে ভাব দূর করা থেকে ট্যান দূর করা সবকিছুরই সমাধান হবে এই চাল ভেজানো পানিতে। যেভাবে ব্যবহার করলে উপকার পাবেন জেনে নিন-

আরো পড়ুন : শীতে সহজ নিয়মে মেকআপ করুন ৬ উপায়ে

উপকরণ

১. চাল আধা কাপ

২. পানি ২ কাপ

৩. ক্যাস্টর অয়েল ১ চা চামচ ও

৪. অ্যালোভেরা জেল ১ চা চামচ।

পদ্ধতি

চাল ভালো করে ধুয়ে আগের দিন রাত থেকে ভিজিয়ে রাখুন। সকালে চাল ছেঁকে পরিষ্কার কাচের পাত্রে সেই পানি ঢেলে রেখে দিন আরও একদিন।

এবার একটি স্প্রে বোতলের মধ্যে চাল ভেজানো পানির সঙ্গে একটু ক্যাস্টর অয়েল ও অ্যালোভেরা জেল মিশিয়ে নিন।

মুখ পরিষ্কার করে সেই মিশ্রণ স্প্রে করে নিন। প্রতিবার স্প্রে করার আগে ভালো করে ঝাঁকিয়ে নিতে ভুলবেন না। কিছুদিন ব্যবহারেই ত্বকে পার্থক্য অনুভব করবেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এস/ আই. কে. জে/ 

টিপস কোরিয়ান রাইস ওয়াটার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250