শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ *** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান

চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা নিউজিল্যান্ডের

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২০ পূর্বাহ্ন, ১২ই জানুয়ারী ২০২৫

#

ছবি : সংগৃহীত

আগামী ১৯শে ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের। দেশটির তিন ভেন্যু এবং দুবাইয়ে (ভারতের ম্যাচ) হবে টুর্নামেন্টের ম্যাচগুলো। তার আগে আজই (১২ই জানুয়ারি) আইসিসিকে প্রতিযোগী দলগুলোর স্কোয়াড জমা দেওয়ার শেষদিন নির্ধারিত রয়েছে। এদিনই অধিনায়ক স্যান্টনারের কণ্ঠে ঘোষণা হয়েছে কিউইদের ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড। পাশাপাশি দলে থাকা ক্রিকেটারদের নামে বিশেষণ কিংবা কারও কারও বিশেষ দক্ষতাও উল্লেখ করেন এই ব্ল্যাকক্যাপস তারকা।

নিউজিল্যান্ডের স্কোয়াডে আছেন এখনও আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক না হওয়া তরুণ পেসার বেন সিয়ার্স। এ ছাড়া ফরম্যাটটিতে অল্প সময়ের অভিজ্ঞতায় পেসার উইলিয়াম ও’রুর্ক এবং অলরাউন্ডার নাথান স্মিথও পারফরম্যান্স বিবেচনায় পাকিস্তান–দুবাইয়ের বিমান ধরবেন। নিজেদের স্কোয়াড নিয়ে আত্মবিশ্বাসী কিউই কোচ গ্যারি স্টেড, ‘আমরা বর্তমানে অনেক তরুণ প্রতিভাবান ক্রিকেটারে আশির্বাদপুষ্ট এবং বিষয়টি আমাদের দল বাছাইয়েও কিছুটা চ্যালেঞ্জে ফেলছে। পাকিস্তান ও দুবাইয়ের কন্ডিশনে কাঙ্ক্ষিত ফল পাওয়ার মতো সম্ভাব্য সেরা বিকল্প আছে দলে। অপশন দলে আন্তর্জাতিক ম্যাচ এবং টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতাসম্পন্ন তারকাও রয়েছে।’

আরো পড়ুন : আগামীকাল চ্যাম্পিয়ন্স ট্রফির দল দেবে বিসিবি

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের স্কোয়াড

মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, উইল ও’রুর্ক, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, নাথান স্মিথ, কেইন উইলিয়ামসন ও উইল ইয়াং।

এস/ আই.কে.জে/


নিউজিল্যান্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250