মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী *** যে কারণে পদত্যাগ দুদকের মোমেন কমিশনের *** হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, হুমকিতে পড়বে বাংলাদেশের এলএনজি সরবরাহ *** হরমুজ প্রণালি বন্ধ: ইরান *** কবি নজরুলের নাম বাদ দিয়ে সাইফুর রহমানের নামে অডিটরিয়ামের নতুন নামকরণ হবে *** স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, জানালেন প্রতিমন্ত্রী

রোজার এ মাসে কতটা গরম পড়বে, জানাল আবহাওয়া অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৫২ অপরাহ্ন, ২রা মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

শীতের মাস ডিসেম্বর ও জানুয়ারিতে দেশে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। সদ্য শেষ হওয়া ফেব্রুয়ারি মাসেও সেই ধারাবাহিকতা থেকেছে। রোববার (২রা মার্চ) থেকে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। মার্চ মাসজুড়েই থাকবে রমজান। আবহাওয়া অধিদপ্তর বলছে, চলতি মার্চ মাসে তাপমাত্রা থাকবে স্বাভাবিকের চেয়ে বেশি।

৯ই মার্চের পর তাপমাত্রা ক্রমাগত বাড়তে পারে। মাসের শেষ দিকে এক থেকে দুটি তাপপ্রবাহ বয়ে যাওয়ারও সম্ভাবনা আছে। কালবৈশাখীরও সম্ভাবনা আছে এ মাসে।

আবহাওয়া অধিদপ্তর রোববার চলতি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিয়েছে। সেখানেই এ মাসের পূর্বাভাস এবং গত মাসের পরিস্থিতি তুলে ধরেছে।

চলতি বছর শীত ততটা পড়েনি। গত ডিসেম্বর ও জানুয়ারি মাসে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা শূন্য দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। আর ফেব্রুয়ারি মাসে তাপমাত্রা ছিল ১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। ফেব্রুয়ারিতে বৃষ্টিও হয়েছে প্রায় ৭৭ শতাংশ কম।

মার্চ গরম শুরুর মাস। এবার শীত কম পড়লেও হালকা শীতের আমেজ এখনো রয়ে গেছে।

আবহাওয়া অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, এ মাসে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা বেশি থাকতে পারে। আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, আগামী ৯ই মার্চ পর্যন্ত তাপমাত্রা মোটামুটি কমই থাকতে পারে। এরপর বাড়তে থাকবে ধারাবাহিকভাবে। আসলে পুরো দেশেই স্বাভাবিকের চেয়ে বেশি তাপ থাকবে।

মার্চ মাসে দেশের স্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রা থাকে ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

রোববারের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসের শেষ দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে এক থেকে দুটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এ মাসের দুই থেকে তিন দিন বজ্র ও শিলাবৃষ্টি হতে পারে আর একদিন তীব্র কালবৈশাখীর সম্ভাবনা আছে।

এইচ.এস/

আবহাওয়ার পূর্বাভাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250