শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা *** কক্সবাজার নিয়ে বিপদে সরকার, উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছে একটি সংস্থা: শাহে আলম *** মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: পুলিশের অবহেলা তদন্তে কমিটি, প্রতিবেদন দিতে হবে আজই *** হরমুজ খুলে দিতে ইরানের সাত দিনের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করলেন ট্রাম্প *** হরমুজ প্রণালি খুলতে ‘নতুন পরিকল্পনায়’ সর্বোচ্চ নেতার সমর্থন: ইরানের প্রেসিডেন্ট

ভাই এমপি, বাবা ইউপি চেয়ারম্যান, তিনি উপজেলা চেয়ারম্যান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৩ অপরাহ্ন, ৩০শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

 উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আনারস প্রতীকের মামুনুর রশিদ। তিনি কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদের ছোট ভাই।

বুধবার (২৯শে মে) অনুষ্ঠিত নির্বাচনে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারের স্ত্রী ও মেয়েকে পরাজিত করেন মামুন।

মামুন দেবিদ্বার উপজেলা যুবলীগের সদস্য। তার বাবা নুরুল ইসলাম দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়ন পরিষদের টানা দুইবারের চেয়ারম্যান। ভাই ওই আসনের সংসদ সদস্য।

আরো পড়ুন: সুপারি পাতার খোল দিয়ে তৈরি হচ্ছে পরিবেশবান্ধব প্লেট, বাটি, ট্রে

পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ইউপি নির্বাচনে বাবা নুরুল ইসলাম দেবিদ্বার উপজেলার বরকামতা ইউপির চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি চেয়ারম্যান থাকা অবস্থায় ২০২১ সালে দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তার ছেলে আবুল কালাম আজাদ চেয়ারম্যান হন।

২০২২ সালে নৌকা প্রতীক নিয়ে দ্বিতীয় দফায় বরকামতার ইউপি চেয়ারম্যান হন নুরুল ইসলাম। ২০২৩ সালের ২০শে নভেম্বর উপজেলা চেয়ারম্যানের পদ ছেড়ে সংসদ নির্বাচন করে সংসদ সদস্য হন আবুল কালাম আজাদ।

বুধবার তার ভাই মামুনুর রশিদ দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত চার বছরে নুরুল ইসলামের পরিবার থেকে প্রথমে ইউপি চেয়ারম্যান, তারপর সংসদ সদস্য এবং এবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন।

এই বিষয়ে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বলেন, নির্যাতিত ও বঞ্চিত দেবিদ্বারবাসীর পক্ষে দাঁড়িয়েছে আমাদের পরিবার। দেবিদ্বারের মানুষের কল্যাণে কাজ করতেই পরিবারের সদস্যরা আত্মোৎসর্গ করেছে। বুধবার অনেক ষড়যন্ত্র ও অপপ্রচারের জবাব ব্যালটের মাধ্যমে দিয়েছে দেবিদ্বারবাসী। আমাদের পরিবার তাদের কাছে কৃতজ্ঞ।

নির্বাচনে মামুনুর রশিদ আনারস প্রতীকে তিনি পেয়েছেন ৯২ হাজার ৪৫১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারের স্ত্রী শাহিদা আক্তার ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৪৮০ ভোট।

এইচআ/  

উপজেলা পরিষদ নির্বাচন দেবিদ্বার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ১০:৫৮ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা

🕒 প্রকাশ: ১০:৪৭ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর

🕒 প্রকাশ: ০৯:৫০ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’

🕒 প্রকাশ: ০৯:৪৪ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০৯:৩২ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250