শুক্রবার, ২৭শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিতে প্রস্তুত ইয়েমেনের হুতিরা *** জ্বালানি তেল সংকটে সেচ ব্যাহত, বোরো আবাদ নিয়ে শঙ্কা *** ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ *** কালের কণ্ঠের অনুসন্ধানের আয়নায় লজ্জার অধ্যায় *** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

‘বাই বাই রাসেল'স ভাইপার, ওয়েলকাম পরীমণি’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৫ অপরাহ্ন, ২৫শে জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

পরিমণি সব সময়েই আলোচনায় থাকতে পছন্দ করেন। বর্তমানে তাকে নিয়ে সিনেপাড়ায় আলোচনা না হলেও গণমাধ্যম ও স্যোসালমিডিয়ায় রয়েছে আলোচনায়। তবে আলোচনা তার কোনো অভিনয় বা চলচ্চিত্র নয়ে নয় আলোচনা হয় তার ব্যক্তিগত জীবন নিয়ে।

মঙ্গলবার (২৫শে জুন) ব্যবসায়ী নাছির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় চিত্রনায়িকা পরীমণি আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।

এরপরই নিজের ভেনাফায়েড ফেসবুকে একটি পোস্ট করেন পরিমণি। যেখানে তিনি লেখেন ‌‘Bye bye Russells Viper Welcome পরীমণি’। বলা যায় তার এই পোস্ট সামাজিকমাধ্যমে চলমান ইস্যুকে ইঙ্গিত করেই দেওয়া।

গত কয়েকদিন গণমাধ্যম এবং সামাজিকমাধ্যের টাইমলাইন দখল করে রেখেছে বিষাক্ত সাপ রাসেল'স ভাইপার। তার মাঝে পরীমণির মামলা এবং পুলিশ কর্মকর্তা সাকলায়েনের বাধ্যতামূলক অবসর বলে দিচ্ছে দিনভর গণমাধ্যমে আলোচনায় থাকবে পরিমণি।

উল্লেখ, আলোচিত অভিনেত্রী পরীমণির সঙ্গে সম্পর্কের জেরে এবার চাকরি হারাচ্ছেন সাবেক ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনারের (এডিসি) দায়িত্বে থাকা গোলাম সাকলায়েন।

আরো পড়ুন: মেয়ে কবে কার সঙ্গে ডেটে গেছে সেটাও আমি জানি : স্বস্তিকা

গত ১৩ই জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা-২ শাখার উপসচিব পারভীন জুঁই স্বাক্ষরিত এক স্মারকে তাকে চাকরি থেকে ‘বাধ্যতামূলক অবসর প্রদান’ করার বিষয়ে সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিবকে অনুরোধ করা হয়েছে।

মঙ্গলবার (২৫শে জুন) শৃঙ্খলা-২ শাখার স্মারকটি গণমাধ্যমের কাছে আসে। একই দিনে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালত শুনানি শেষে এক হাজার টাকা মুচলেকায় মঞ্জুর করেন। 

এসি/ আই.কে.জে

রাসেল ভাইপার পরীমণি’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250