বুধবার, ২৫শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধের অভিঘাতে চাপে বিএনপি সরকার, প্রধানমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠক আজ *** ইরানের ‘পানি অস্ত্র’ ব্যবহারের হুমকিতেই কি পিছিয়ে গেলেন ট্রাম্প *** উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি *** ‘জিয়া পরিবারকে শেষ করতে চেয়েছিলেন মাসুদ’ *** ‘এক-এগারোর পর শেখ হাসিনা সরকার মাসুদ চৌধুরীকে পুরস্কৃত করেছিল’ *** সৌদি যুবরাজ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন: নিউইয়র্ক টাইমস *** এক-এগারোর কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার কেন গুরুত্বপূর্ণ *** কেন দেশ ছাড়ছেন ‘নবীন পাঞ্জাবি’র মালিক? *** এক-এগারোর ‘কুশীলব’ মাহফুজ আনাম, মতিউর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সরব নেটিজেনরা *** কামড় দিতেই আইসক্রিম থেকে বেরিয়ে এল কেঁচো, জরিমানা ৩০ হাজার টাকা

মেয়ে কবে কার সঙ্গে ডেটে গেছে সেটাও আমি জানি : স্বস্তিকা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১২ অপরাহ্ন, ২৫শে জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

টলিউড অভিনেত্রী স্বস্তিকা বন্দোপাধ্যায়, কোনো কিছুতেই রাখঢাক নেই তার। এ অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই বোঝা যায়। এবার তিনি জানালেন নিজের মেয়ের সঙ্গেও সম্পর্কটা এরকম। কন্যা কখন কার সঙ্গে ডেটে যান সে খবরও জানেন স্বস্তিকা।

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মেয়ে অন্বেষাকে নিয়ে স্বস্তিকা বলেন, আমি তো ওকে রোজ বলি যে, আমাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। মা কী ভাববে, তা ভেবে যেন কিছু লুকিয়ে না যায়। সমস্যা হলে দু’জনে মিলে তার সমাধান খোঁজার চেষ্টা করব। 

আরো পড়ুন: কেন সালমান বিয়ে করছেনা জানালেন বাবা সেলিম খান

এরপর বলেন, এখনো পর্যন্ত আমাদের সম্পর্কটা খুবই ভালো। ও কবে কার সঙ্গে ডেটে গেছে, সেটাও আমি জানি। সন্তানকে এই কমফোর্ট জ়োনটা বাবা-মাদেরই দিতে হবে। জুলাইয়ে প্রায় সাত-আট মাস পর মেয়ের সঙ্গে দেখা হবে। ভেবেই মনটা আনন্দে ভরে উঠছে।

স্বস্তিকার বেশ কয়েকটি কাজ রয়েছে মুক্তির অপেক্ষায়। এরমধ্যে অমিতাভ বচ্চনের সঙ্গে করেছিলেন ‘সেকশন ৮৪’। সেটিও রয়েছে তালিকায়।এছাড়া আরো কয়েকটা হিন্দি কাজ মুক্তি পাওয়ার কথা রয়েছে। 

এসি/ আই.কে.জে

স্বস্তিকা মুখার্জি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250