শনিবার, ১৭ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আন্তর্জাতিক সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশের ওয়াকআউট *** হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, মোট ১১৮১ *** দুর্গাপূজার আগে প্রতিমা ভাঙচুর ও মন্দিরে হামলার ৩৪ ঘটনা: পূজা উদযাপন পরিষদ *** জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতির পথে ভারত *** দুর্গাপূজায় প্রথমবারের মতো বিআরটিসির বিশেষ বাস সার্ভিস, চালু ২০ অক্টোবর *** সৌদির বিমানবন্দরে বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে প্রভাব, ভোগান্তিতে ১৫৭৭৯ যাত্রী *** পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ নিহত ২৮ *** বকেয়া দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরানো হলো শ্রমিকদের *** চার ঘণ্টা পর সড়ক ছাড়লেন উত্তরার পোশাকশ্রমিকেরা *** ব্রিকসের পর বিমসটেকেও বাংলাদেশের ‘যথোপযুক্ত প্রতিনিধি’ না থাকা নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল

অবৈধ ৩ ইটভাটাকে ১২ লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪৩ অপরাহ্ন, ২৮শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের উলিপুরে পরিবেশ বান্ধব উপায়ে ইট তৈরি না করা ও পরিবেশ অধিদপ্তরের কাগজ না থাকায় তিনটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়াও জরিমানা করা হয় ১২ লাখ টাকা।

বুধবার (২৮শে ফেব্রুয়ারি) দিনভর উপজেলার বেশ কয়েকটি ইটভাটায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়। পরিবেশ অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ ফরহাদ হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এসময় দুর্গাপুর ইউনিয়নের গোড়াই পাঁচপীরে মেসার্স এম এম ব্রিকস ইটভাটাকে চার লাখ ৫০ হাজার টাকা, পান্ডুল ইউনিয়নের সিদ্ধান্ত মালতিবাড়িতে মেসার্স এইচ এম ব্রিকস নামক ইটভাটাকে পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানোর লাইসেন্স না থাকায় চার লাখ টাকা এবং তবকপুর ইউনিয়নের নিরাশির পাথারে অবস্থিত মেসার্স এম আর বি ইকো ব্রিকস নামে অবৈধ ইটভাটাকে তিন লাখ ৫০হাজার টাকা জরিমানা করে গুড়িয়ে দেওয়া হয়।

আরও পড়ুন: ১৫ বছরে দেশে ৯৪৭.৯৯ কিলোমিটার নতুন রেললাইন নির্মাণ হয়েছে

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, পরিবেশ সুরক্ষা ও বায়ু দূষণ নিয়ন্ত্রণে জেলা পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে অংশ নেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম প্রসিকিউটর হিসেবে এ অভিযান পরিচালনা করেন। এছাড়াও আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্য এবং উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

এসকে/ 

জরিমানা অবৈধ ইটভাটা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250