বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে বাস নদীতে, হতাহতের শঙ্কা *** কর্মক্ষেত্রে ১৫ শতাংশ সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ *** সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা *** কুমার শানুর সঙ্গে সম্পর্ক স্বীকার, বিয়ে করতে চান ৬২ বছর বয়সি কুনিকা *** রান্নার সঙ্গে নারীর যে কোনো নাড়ির সম্পর্ক নেই, তা মানুষ জানুক: তসলিমা নাসরিন

কুরুলুস উসমানের বুরাককে পেয়ে আনন্দে আত্মহারা বাংলাদেশি ভক্তরা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২৬ অপরাহ্ন, ২৬শে মে ২০২৪

#

কুরুলুস উসমানের বুরাক পেয়ে আনন্দে আত্মহারা বাংলাদেশি ভক্তরা। ছবি: সুখবর

অবশেষে রোববার (২৬শে মে) রাজধানীর গুলশান-১ এ দেখা মিললো ‘কুরুলুস উসমান’ খ্যাত তুর্কি অভিনেতা বুরাক অ্যাজিভিটের। প্রিয় অভিনেতাকে দেখতে সেখানে নির্দিষ্ট সময়ের আগেই আনাগোনা শুরু করেন অসংখ্য ভক্তরা-অনুরাগীরা। এ যেন সত্যিই এক অভূতপূর্ব মুহূর্ত।

এ সময় অপেক্ষারত ভক্তদের একঝলক দেখা দেন বুরাক। বিশেষ মুহূর্ত ধরে রাখতে তুলেছেন সেলফি। বাংলাদেশের ভক্তরা বুরাককে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যান। বুরাকও তার এদেশের ভক্তদের পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন।

এর আগে বুরাক তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে বাংলাদেশে আসার কথা উল্লেখ করে পোস্ট দেন। তার পোস্টের পর ভক্তদের মধ্যে বিপুল প্রত্যাশা ও আগ্রহ তৈরি হয়।

অভিনেতা হিসেবে বুরাক শুধু তুরস্কেই জনপ্রিয় নন, উসমানীয় সাম্রাজ্যের প্রথম সম্রাট উসমানের চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে নজর কেড়েছেন। তার জনপ্রিয়তার কারণে সোশ্যাল মিডিয়ায় বিশ্বের প্রায় ১৬ মিলিয়ন ভক্ত তাকে অনুসরণ করেন।

ওআ/ আই.কে.জে/

তুর্কি অভিনেতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250