বুধবার, ৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভাইরাল ভিডিওর জেরে সড়ক দুর্ঘটনার নাটক সাজিয়ে তরুণীকে হত্যা করেন বাবা ও ভাই *** বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জের বাসার গ্যাসলাইনে আগুন *** পাঁচ দেশ সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর, গুরুত্ব পাচ্ছে বিনিয়োগ ও জাতীয় স্বার্থ *** নতুন এলএনজি টার্মিনালসহ ১৫০ কূপ খননের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী *** জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান *** পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর *** মহাসড়কে স্লিপার বাস চালাতে হাইকোর্টে মালিক সমিতি, মেলেনি অনুমতি *** প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক *** রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা *** প্রাথমিকে শ্রবণ ও কথন দক্ষতায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে: ববি হাজ্জাজ

কড়ায়-গণ্ডায় হিসাব নেব, ফেডারেশনগুলোকে পাপন

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ২৩শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

নতুন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেয়ার দশ দিনের মধ্যেই ফেডারেশনগুলোর সঙ্গে বসেছেন। মঙ্গলবার (২৩শে জানুয়ারি) জাতীয় ক্রীড়া পরিষদে নয়টি ফেডারেশন ও একটি সংস্থা (মহিলা ক্রীড়া সংস্থা) আমন্ত্রিত ছিল। টেবিল টেনিস ও ভলিবল ছাড়া বাকি আটটি ফেডারেশন তাদের সংকট, সম্ভাবনা ও বর্তমান পরিস্থিতি নতুন মন্ত্রীর কাছে তুলে ধরেছেন।

ফেডারেশনগুলোর সঙ্গে প্রথম সভার পর খানিকটা হুশিয়ারী দিয়ে মন্ত্রী বলেছেন, অবশ্যই কড়ায়-গণ্ডায় হিসাব নেব। যাদের সহযোগিতা করা হবে তাদের মনিটরিংয়ের আওতায় রাখা হবে।

প্রায় ঘন্টা দেড়েক নতুন মন্ত্রী আগত ফেডারেশনগুলোর বিভিন্ন বিষয় মনোযোগ দিয়ে শুনেছেন। আলোচনা শেষে নতুন মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, ফেডারেশনগুলোর যে চাহিদা সেটা পূরণ করা সম্ভব। 

ক্রিকেট বাদে বাংলাদেশের প্রায় সকল খেলাই অবকাঠামোগত অথবা আর্থিক সমস্যায় জর্জরিত। আজ সাতটি ফেডারেশন ও একটি সংস্থা সেগুলোই উপস্থাপন করেছে। এরপরও নতুন মন্ত্রী আশার বানী শুনিয়েছেন, আর্থিক যে সাহায্য প্রয়োজন মনে করেছিলাম এর তুলনায় অনেক কমই তারা বলেছে। সেটা পূরণ করা সম্ভব। দু’টি ফেডারেশন (শুটিং ও আরচ্যারি) কমপ্লেক্সের কথা বলেছে। সেগুলোও আলোচনাধীন। বিসিবি শেখ হাসিনা স্টেডিয়াম করছে। সেখানে কয়েকটি ফেডারেশন যাবে।

বাস্কেটবলের কোর্ট নেই কয়েক বছর। ফেডারেশনের নিজস্ব অফিসও নেই। এই বিষয়টি পাপন বিশেষভাবে বলেন, বাস্কেটবলের একটা সমস্যা ছিল। সেটা সমাধানের পথে। আবাহনী কমপ্লেক্সে তাদের কোর্ট থাকবে। সেটা তাদেরই থাকবে। ফেডারেশনের সঙ্গে সামঞ্জস্য করেই ক্লাব ব্যবহার করবে।

ক্রিকেট বোর্ড জাতীয় ক্রীড়া পরিষদের কাছ থেকে আর্থিক সাহায্য নেয় না। এছাড়া বাকি সব ফেডারেশনই জাতীয় ক্রীড়া পরিষদের অনুদানের মুখাপেক্ষী। জাতীয় ক্রীড়া পরিষদের বাজেট হয় সরকারি জাতীয় বাজেটের মাধ্যমে। ক্রীড়াঙ্গনে এক দশকের বেশি সময় কাটানো পাপনের সেটিও জানা, আমি আসলে আর্থিক বিষয়টি কম বলছি ক্রিকেটের সঙ্গে তুলনা করে। তাই বলে একেবারে কমও নয়। বর্তমান বাজেটে হয়তো এগুলো বাস্তবায়ন সম্ভব নয়। আগামী বাজেটে অবশ্যই এগুলো সংস্থান করার চেষ্টা করব।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বাজেট ১৩০০ কোটি টাকার মতো। সরকারি নিয়মে একটি মন্ত্রণালয়ের বাজেট একটি নির্দিষ্ট শতাংশের উপর বৃদ্ধি করা যায় না। এই বিষয়টি স্মরণ করে নতুন মন্ত্রী বলেন, সরকারী বাজেটের মাধ্যমে সব কিছু সংস্থান না হলে বাইরের পৃষ্ঠপোষকতার মাধ্যমে সেগুলো পূরণ করব। তাদের যে চাহিদাগুলো সেগুলো পূরণ হওয়ার মতো।

আরও পড়ুন: সিলেটের বিপক্ষে রংপুরের জয়

আজ অ্যাথলেটিক্স, সাতার, ক্যারম, বাস্কেটবল, ভারত্তোলন, শুটিং, আরচ্যারি ও মহিলা ক্রীড়া সংস্থা নতুন মন্ত্রীর সঙ্গে মত বিনিময় করেছে। সাতার ফেডারেশনের সাধারণ সম্পাদক এমবি সাইফ নতুন মন্ত্রীর সঙ্গে প্রথম বৈঠক শেষে আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা সাতারের সমস্যাগুলো সুনির্দিষ্টভাবে তুলে ধরেছি। মন্ত্রী মহোদয় বেশ গুরুত্ব সহকারেই নিয়েছেন। পরবর্তীতে তিনি আমাদের সঙ্গে আবার বসবেন। আশা করি সাতারে পরিবর্তন আসবে।

ভারত্তোলন ফেডারেশনের সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ ক্রীড়াঙ্গনের প্রবীণ সংগঠক। তিনি মনে করেন, বাংলাদেশের অর্থনীতি এখন অনেক বড় আকারের। ক্রীড়াঙ্গনে অর্থ কোনো সমস্যা নয়, প্রয়োজন সঠিক ব্যবস্থাপনা ও পরিকল্পনা। নতুন মন্ত্রীর কথায় আমরা আশাবাদী। 

পাপন বলেন, আজকের মত বিনিময়ে অবশ্য কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি, এখন মাত্র আমি সব ফেডারেশন সম্পর্কে জানছি। কোনো সিদ্ধান্ত নিচ্ছি না। আবার সামনে অনেকের সঙ্গেই আলাদাভাবে বসব।

আগামীকাল দেশের অন্যতম শীর্ষ ফেডারেশন ফুটবল ও হকির সঙ্গে মত বিনিময় রয়েছে নতুন ক্রীড়া মন্ত্রীর।আজকের সভা জাতীয় ক্রীড়া পরিষদে অনুষ্ঠিত হলেও কালকের সভা হবে ক্রীড়া মন্ত্রণালয়ের সভা কক্ষে। আজকের সভায় ফেডারেশনগুলোর সাধারণ সম্পাদক/সভাপতি, ট্যাকনিক্যাল ব্যক্তিত্ব ও বাজেট কর্মকর্তা একজন করে উপস্থিত ছিলেন।

দেশের অন্যতম জনপ্রিয় খেলা ফুটবলে অবশ্য নির্বাহী কমিটির অনেকেই আমন্ত্রণ পেয়েছেন নতুন মন্ত্রীর সঙ্গে প্রথম মত বিনিময়ে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন অসুস্থ থাকায় তার পরিবর্তে সহ-সভাপতিরাই মূলত আলোচনা করবেন।

এসকে/ 

নাজুমল হাসান পাপন যুব ও ক্রীড়ামন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ভাইরাল ভিডিওর জেরে সড়ক দুর্ঘটনার নাটক সাজিয়ে তরুণীকে হত্যা করেন বাবা ও ভাই

🕒 প্রকাশ: ০৭:৫৪ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জের বাসার গ্যাসলাইনে আগুন

🕒 প্রকাশ: ০৭:৪৮ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

পাঁচ দেশ সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর, গুরুত্ব পাচ্ছে বিনিয়োগ ও জাতীয় স্বার্থ

🕒 প্রকাশ: ০৬:৩১ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

নতুন এলএনজি টার্মিনালসহ ১৫০ কূপ খননের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৫৭ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান

🕒 প্রকাশ: ০৩:৪১ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250