শুক্রবার, ২৭শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিতে প্রস্তুত ইয়েমেনের হুতিরা *** জ্বালানি তেল সংকটে সেচ ব্যাহত, বোরো আবাদ নিয়ে শঙ্কা *** ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ *** কালের কণ্ঠের অনুসন্ধানের আয়নায় লজ্জার অধ্যায় *** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

সিনেমার গানে ফিরলেন মনির খান

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৩৭ অপরাহ্ন, ২০শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

প্রেম, বিচ্ছেদ, বেদনা আর আশার বহু গানে শ্রোতার মনে স্থায়ী আসন তৈরি করেছেন কণ্ঠশিল্পী মনির খান। অনেকদিন প্লেব্যাক থেকে একটু দূরে ছিলেন তিনি। সময়ের স্রোতে হারিয়ে যাওয়া নয়, বরং নিজের ভেতরে জমে থাকা কিছু প্রশ্নের উত্তর খুঁজতে তার এই বিরতি।

বিরতির পর ‘যন্ত্রণার আগুন’ সিনেমায় দুটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এর সংগীতায়োজন করেছেন বাবলুর রহমান। সিনেমাটি পরিচালনা করছেন পাতলা খান। সম্প্রতি রাজধানীর মগবাজারের একটি স্টুডিওতে এর রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন মনির খান।

সিনেমায় নতুন গান প্রসঙ্গে মনির খান বলেন, ‘বেশ বিরতির পর অসাধারণ কথার সিনেমার গান গাইতে পেরে ভালোই লাগছে। একসময় সিনেমায় প্রচুর গান করেছি। দিনরাত ব্যস্ততা লেগেই থাকত। সিনেমার যে গানগুলোতে আমার কণ্ঠ প্রয়োজন, নির্মাতারা সেই গানের জন্য এখন আমাকে ডাকতেন। সময় সুযোগ পেলে এখনো সিনেমার গান করছি। এখন তরুণ শিল্পীরাই প্লেব্যাকে করছেন বেশি। শ্রোতারা তা পছন্দও করছেন। তাদের তো জায়গা ছেড়ে দিতে হবে।’

জে.এস/

মনির খান সংগীতশিল্পী সংগীতশিল্পী মনির খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250