শনিবার, ৩রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গাজায় আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় চার নারীসহ ৫ জনের মৃত্যু *** শ্রীলঙ্কার কাছে হেরে ক্ষমা চাইলেন বাংলাদেশের কোচ *** আমাদের সমুদ্রবন্দর-নৌপথ-উপকূলীয় অর্থনীতি পুরো বিশ্বের সঙ্গে যুক্ত হতে পারে: প্রধানমন্ত্রী *** ঢাকায় পঞ্চম ‘বে অব বেঙ্গল কনভারসেশন’ শুরু *** অস্কারে প্রথমবার তথ্যচিত্র পাঠাচ্ছে পাকিস্তান *** রূপপুরের পথে পারমাণবিক জ্বালানির প্রথম চালান *** গাজরের স্যুপে সেদ্ধ হচ্ছিল মডেলের মাথার খুলি, আদালতে চাঞ্চল্যকর তথ্য *** মিষ্টির পদত্যাগে তারেক রহমানের বার্তা কতটা কঠোর, সামনে যে পরীক্ষা বিএনপির *** সাজানো মামলা প্রত্যাহার করুন, আখতারুজ্জামানকে মুক্তি দিন: জামায়াত আমির *** বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

মহাকাশে ২২০ দিন কাটিয়ে পৃথিবীতে ফিরলেন প্রবীণ মহাকাশচারী ডন পেটিট

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০৪ অপরাহ্ন, ২০শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) ২২০ দিন কাটিয়ে পৃথিবীতে ফিরেছেন আমরিকার প্রবীণ মহাকাশচারী ডন পেটিট ও তার দুই রুশ সহযাত্রী আলেক্সি ওভচিনিন ও ইভান ভাগনার। আজ রোববার (২০শে এপ্রিল) ভোরে পেটিটের ৭০তম জন্মদিনে এ ঘটনা ঘটেছে। খবর বিবিসির।

এদিকে নাসার তথ্যমতে, রুশ মহাকাশযান সয়ুজ এমএস-২৬ চড়ে কাজাখস্তানের স্টেপ অঞ্চলে অবতরণ করেন ডন পেটিট ও তার দুই সঙ্গী। সেখানে তারা কাটিয়েছেন টানা ২২০ দিন। তারা এ সময় পৃথিবী প্রদক্ষিণ করেছেন ৩ হাজার ৫২০ বার।

আজ রোববার (২০শে এপ্রিল) স্থানীয় সময় সকাল ৬টা ২০ মিনিটে (গ্রিনিচ সময় ০১: ২০) প্যারাসুটের সাহায্যে অবতরণ সম্পন্ন হয়। ডন পেটিটের জন্য এটি ছিল মহাকাশে চতুর্থ অভিযান। এ অভিযানের মাধ্যমে তার মোট মহাকাশে অবস্থানের সময় দাড়াল ৫৯০ দিনে। তবে তিনি এখনো কক্ষপথে যাওয়া সবচেয়ে বয়স্ক ব্যক্তি নন। সে রেকর্ড আমেরিকার আরেক মহাকাশচারী ৭৭ বছর বয়সী জন গ্লেনের। 

তবে পৃথিবীতে ফিরে আসার পর এখন কিছুদিন সময় লাগবে মহাকর্ষের সঙ্গে খাপ খাইয়ে নিতে। এরপর ডন পেটিটকে নেওয়া হবে আমেরিকার হিউস্টনে। অন্যদিকে রুশ মহাকাশচারীরা ফিরবেন মস্কোর কাছে জভিওজনি গোরোডকে (তারকা নগরী) অবস্থিত প্রধান মহাকাশ প্রশিক্ষণকেন্দ্রে।

এ ছাড়া মহাকাশ থেকে ফিরে আসার আগে আইএসএসের দায়িত্ব হস্তান্তর করেন তারা। সেখানে নতুন কমান্ডার হয়েছেন জাপানি মহাকাশচারী তাকুয়া ওনিশি।

আরএইচ/

প্রবীণ মহাকাশচারী আইএসএস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250