মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জামায়াত আমিরের সঙ্গে ইইউ’র প্রধান পর্যবেক্ষকের সাক্ষাৎ *** বিসিবির চাওয়া পূরণ করল আইসিসি *** জামায়াতের ভোটের প্রচারের সময় টাকা দিলেন আইনজীবী শাহরিয়ার, ভিডিও ভাইরাল *** বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমল ১ শতাংশ *** ‘আনোয়ার হোসেন মঞ্জু—দ্য মিডিয়া বস’ *** ভোট বর্জন করলেন আওয়ামী লীগের কারাবন্দী সাবেক এমপি আসাদ ও এনামুল *** জামায়াতকে ভোট দিলে ঈমান নষ্ট হয়ে যাবে: মির্জা ফখরুল *** সরকার গঠন করলে ফজর নামাজ পড়েই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করব: জামায়াত আমির *** রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে মহানবীর মহান আদর্শ-ন্যায়পরায়ণতা: তারেক রহমান *** দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত: জামায়াত প্রার্থী

একই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একসঙ্গে গ্র্যাজুয়েট হলো ১৫ জোড়া যমজ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ৫ই জুলাই ২০২৫

#

নিউইয়র্কের লং আইল্যান্ডের প্লেইনভিউ-ওল্ড বেথপেজ জন এফ. কেনেডি হাইস্কুলের যমজ শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

আমেরিকার নিউইয়র্কের উপকণ্ঠের একটি হাইস্কুলে এবারের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে বিরল দৃশ্যের অবতারণা হতে যাচ্ছে। কারণ, স্কুলটির প্রায় ৫০০ গ্র্যাজুয়েট শিক্ষার্থীর মধ্যে আছে ১৫ জোড়া যমজ। তবে মজার ব্যাপার হলো—যমজ হলেও তাদের কারও চেহারাই অবিকল নয়। বিষয়টি উঠে এসেছে আমেরিকার সংবাদ সংস্থা এপির প্রতিবেদনে।

নিউইয়র্কের লং আইল্যান্ডের প্লেইনভিউ-ওল্ড বেথপেজ জন এফ. কেনেডি হাইস্কুলের এ শিক্ষার্থীদের অনেকে ছোটবেলা থেকে একে অপরকে চেনেন। অনেকের বাবা-মা স্থানীয় ‘যমজদের ক্লাবের’ মাধ্যমে পরিচিত হয়েছেন। এখনো এ যমজদের অনেকের পরিবারই একসঙ্গে ভ্রমণে যায়।

গ্র্যাজুয়েশন উপলক্ষে যমজ শিক্ষার্থীদের মধ্যে একটি গ্রুপ চ্যাটও চালু হয়েছে। সেখানে নিজেদের অভিজ্ঞতা আর আগত অনুষ্ঠানের উত্তেজনা ভাগাভাগি করছেন তারা। এ স্কুলের যমজদের সবাই ‘ফ্রেটারনাল’ বা ভ্রাতৃপ্রতিম যমজ, অর্থাৎ আলাদা ডিম্বাণু ও শুক্রাণু থেকে জন্ম। ফলে তাদের কেউই দেখতে অবিকল এক নয়। অনেক যমজের ক্ষেত্রে ছেলে-মেয়ে জোড়াও আছে।

সম্পর্কের দিক দিয়ে এ যমজদের বন্ধন বেশ শক্ত। বারি কোহেন নামের এক ছাত্রী বলেন, ‘অনেকে মনে করে ছেলে-মেয়ে যমজ মানে সাধারণ ভাই-বোন। কিন্তু আসলে সেটা তার থেকেও গভীর।’ এ ঘটনা নিয়ে বেশিরভাগ যমজ শিক্ষার্থীই মজার ছলে মন্তব্য করেছেন। কেউ বলছেন, ‘জানি না, হয়তো এর পেছনে অতিপ্রাকৃত কিছু আছে।’ আবার কেউ বলছেন, ‘নিছকই কাকতাল।’

তবে কারও কারও মতে—এর পেছনে রয়েছে আধুনিক চিকিৎসা বিজ্ঞান। যেমন—আরিয়ানা কাম্মারারি জানান, তার বাবা-মা বহু বছর চেষ্টা করে শেষ পর্যন্ত ইন ভিট্রো ফার্টিলাইজেশনের (আইভিএফ) মাধ্যমে সন্তান নেন। তখন আইভিএফ থেকে যমজ সন্তান জন্ম নেওয়ার প্রবণতা ছিল বেশি। আবার কারও ক্ষেত্রে পারিবারিক ইতিহাসের ভূমিকাও রয়েছে।

প্লেইনভিউ-ওল্ড বেথপেজ হাইস্কুলে বড় সংখ্যায় যমজ থাকার ঘটনা নতুন নয়। ২০১৪ ও ২০১৫ সালে টানা দুই বছর ১০টি করে যমজ জোড়া ছিল এ স্কুলে। এবারের নবম শ্রেণিতে ভর্তি হচ্ছে আরও ৯টি যমজ জোড়া।

যমজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250