শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশ যেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ না দেয়, সেই বার্তা দিতেই কী ঢাকায় এসেছিলেন পরাগ জৈন *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার *** ‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল *** ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা *** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০

নৌ-শ্রমিকদের মজুরি বাড়াতে বললো সংসদীয় কমিটি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৪ অপরাহ্ন, ১৪ই মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

নৌযান শ্রমিকদের মজুরি বাড়াতে বলেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। মঙ্গলবার (১৪ই মে) সংসদ ভবনে দ্বাদশ জাতীয় সংসদের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম।

আরো পড়ুন : ঢাকায় কূটনৈতিক মিশন খুলছে আয়ারল্যান্ড, ডাবলিনে বাংলাদেশ

বৈঠকে কেন্দ্রীয় তহবিলের অর্থ গত ২০২২-২০২৩ অর্থবছরে কোন কোন খাতে কি পরিমাণ ব্যয় করা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত পর্যালোচনা করা হয়। এ সময় নৌযান শ্রমিকদের মজুরি বৃদ্ধির সুপারিশসহ শ্রমিকদের জন্য সরকারের গৃহীত পদক্ষেপ প্রচারের জন্য বৈঠকে সিদ্ধান্ত হয়।

বৈঠকে মন্ত্রণালয়ের আওতাধীন প্রকল্পগুলোর বিষয়ে আলোচনা করা হয় এবং প্রকল্পগুলোর সম্ভাব্যতা যাচাইয়ের জন্য নির্দেশনা দেওয়া হয়।

বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শ্রম অধিদপ্তর, মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এস/ আই.কে.জে/

শ্রমিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250