শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশ যেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ না দেয়, সেই বার্তা দিতেই কী ঢাকায় এসেছিলেন পরাগ জৈন *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার *** ‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল *** ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা *** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০

ঢাকায় কূটনৈতিক মিশন খুলছে আয়ারল্যান্ড, ডাবলিনে বাংলাদেশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০০ অপরাহ্ন, ১৪ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ এবং আয়ারল্যান্ড দুই দেশের রাজধানীতে আবাসিক কূটনৈতিক মিশন খোলার বিষয়ে রাজি হয়েছে। আয়ার‌ল্যান্ডের স্থানীয় সময় সোমবার (১৩ই মে) ডাবলিনে দুই দেশের মধ্যে অনুষ্ঠিত প্রথম যৌথ পরামর্শক সভায় উভয়পক্ষ কূটনৈতিক মিশন খোলার বিষয়ে একমত হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ এবং আয়ার‌ল্যান্ড প্রথম যৌথ পরামর্শক সভায় বসার আগে দুই দেশের পররাষ্ট্র দপ্তরের মধ্যে নিয়মিত দ্বিপক্ষীয় বিষয় আলোচনা করার জন্য একটি সমঝোতা স্মারক সই করে। স্মারকে সই করার পাশাপাশি সভায় ঢাকার পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। অন্যদিকে ডাবলিনের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল জোসেফ হ্যাকেট।

আরো পড়ুন: শুক্রবারও চলবে মেট্রোরেল!

সভায় উভয়পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। তারা দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ক আরও গভীর করা, বাণিজ্য-বিনিয়োগ, আইসিটি, বাংলাদেশ থেকে আয়ারল্যান্ডে পেশাদার ও দক্ষ শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন, খেলাধুলা ও সাংস্কৃতিক বিনিময়ের মতো বিষয়গুলো ছিল। এছাড়া দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর ক্ষেত্রে ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়টি আলোচনায় স্থান পায়।

উভয়পক্ষ বাংলাদেশ-ইইউর অংশীদারিত্ব নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা রোহিঙ্গা সংকট, মিয়ানমার, মধ্যপ্রাচ্য ও ইউরোপের পরিস্থিতিসহ পারস্পরিক স্বার্থ ও উদ্বেগের বিশেষ করে, আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে নিজস্ব অবস্থান জানান।

সভায় ব্রিটেনে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পশ্চিম ইউরোপ ও ইইউ) কাজী রাসেল পারভেজ উপস্থিত ছিলেন।

এইচআ/  

বাংলাদেশ-আয়ারল্যান্ড কূটনৈতিক মিশন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250