সোমবার, ২রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূস কি মবের ভয়ে ‘কঠোর নিরাপত্তা বেষ্টনীতে’ থাকবেন? *** ইরানে খোমেনির ভাস্কর্য উপড়ে ফেলল উত্তেজিত জনতা *** রাশিয়ায় খামেনিকে অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করা হবে: পুতিন *** ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প *** ইসলামি প্রজাতন্ত্র ফেলে দেওয়ার আহ্বান রেজা পাহলভির *** বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবস পালন করতে নেতাকর্মীদের আহবান শেখ হাসিনার *** শিগগিরই নতুন সর্বোচ্চ নেতা পাবে ইরান, জানালেন পররাষ্ট্রমন্ত্রী *** এক বছর কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন ড. ইউনূস *** ইসলাম ধর্মের প্রতি সম্মান দেখানোর আহ্বান গার্দিওলার *** গণঅভ্যুত্থানে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে কোনো বক্তব্য দেইনি: স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন বছরে সুস্থ থাকতে যা করণীয়

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৫২ পূর্বাহ্ন, ১লা জানুয়ারী ২০২৫

#

প্রতীকী ছবি (সংগৃহীত)

আজ থেকে শুরু নতুন বছর ২০২৫ সাল। এবার নিউইয়ার রেজোলিউশন হিসেবে নিজেকে সুস্থ রাখার শপথ নিন। এক্ষেত্রে কী কী করণীয় জেনে নিন-

শরীরচর্চা

সুস্থ জীবনযাপন করতে হলে নিজের প্রতি যত্নশীল হওয়া প্রয়োজন। সবার আগে প্রতিদিন শরীরচর্চার অভ্যাস করুন। জিমে গিয়ে ওয়ার্ক আউট করতে হবে তা নয়, ঘরেও আপনি যোগাসন কিংবা ফ্রি হ্যান্ড ব্যায়াম করতে পারেন। বিশেষ করে দিনের শুরুটা করুন শরীরচর্চা দিয়ে। তাহলে সারাদিন তরতাজা থাকবেন আপনি। এতে শরীর ও মন দুটোই ভালো থাকবে।

পর্যাপ্ত ঘুম

প্রতিদিন সাত থেকে আট ঘণ্টা ঘুমোনো প্রয়োজন। বিশেষ করে রাতের গভীর ঘুম আপনার স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করবে। তাই রাত জাগার অভ্যাস ত্যাগ করুন। খেয়াল রাখবেন, রাতের ঘুম কখনো দিনে পূরণ করা সম্ভব নয়। তাই রাতে জেগে নিয়ে দিনে ঘুমিয়ে সবটা সামলে নেবেন এমনটা ভাবলে একেবারেই ভুল করছেন। টানা বেশ কয়েকদিন রাতে ঠিকভাবে ঘুম না হলে একাধিক শারীরিক সমস্যা দেখা দিতে পারে।

স্বাস্থ্যকর খাবার

সুস্থ থাকতে চাইলে অবশ্যই নজর দিন খাওয়া দাওয়ার দিকে। মাঝে মধ্যে অবশ্যই ইচ্ছেমতো খাবার খেতে পারেন। তবে নিয়মিত অস্বাস্থ্যকর খাবার খেলে শরীর খারাপ হতে বাধ্য। তাই সতর্ক থাকা দরকার। বাইরের খাবার, তেল মসলাযুক্ত খাবার, ভাজাভুজি ইত্যাদি এড়িয়ে চলতে পারলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে।

আরো পড়ুন : শীতে প্রবীণদের যত্ন নিচ্ছেন তো?

শুধু তাই নয়, সহজে হজম হবে এমন খাবার খাওয়ার চেষ্টা করুন। মেডিটেশন করুন। দিনের অন্তত ১৫ মিনিট নিজেকে দেওয়ার চেষ্টা করুন।এতে আপনার মন, মেজাজ শান্ত হবে।

সেলফ কেয়ার করুন

সুস্থ জীবনযাপন করতে চাইলে সেলফ কেয়ার অর্থাৎ নিজের প্রতি যত্নশীল হওয়া খুবই দরকার। তাই বাকি সবকিছুর পাশাপাশি নিজের পরিচর্যার দিকেও নজর দেওয়া প্রয়োজন।

পরিমিত পানি পান করুন

সঠিক পরিমাণে পানি পান করা অবশ্যই প্রয়োজন। শরীরে পানির ঘাটতি অর্থাৎ ডিহাইড্রেশন হলে একাধিক সমস্যা দেখা দিতে পারে। তাই পরিমিত পানি পান করা প্রয়োজন। এর ফলে আপনার হজমশক্তি ঠিক থাকবে।

সূত্র: এবিপি লাইভ

এস/ আই.কে.জে


নতুন বছর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250