বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা *** চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী *** সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর *** ট্রেনে ১৪ই মার্চের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে আজ *** ছাড় দিচ্ছে না ইরান, বড় হচ্ছে যুদ্ধ *** ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে *** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর

প্রথম সন্তান আগমনের সুখবর জানালেন দীপিকা-রণবীর

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৩৮ অপরাহ্ন, ২৯শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

আগামী সেপ্টেম্বরেই তাদের সংসারে প্রথম সন্তানের আগমন ঘটছে। বৃহস্পতিবার সকালে এমনটাই জানালেন দীপিকা-রণবীর ইনস্টাগ্রাম পোস্টে।  

তাদের ইনস্টাগ্রামে পোস্টের ছবিতে দেখা গেছে বাচ্চাদের জুতা, জামার সঙ্গে টুপি, বেলুন, ইত্যাদি। এর মাঝখানে দেওয়া সন্তান আগমনের সময় 'সেপ্টেম্বর ২০২৪।'

দীপিকার এই পোস্টে মাধুরী দীক্ষিত, প্রীতি জিনতা, প্রিয়াঙ্কা চোপড়া, কৃতি শ্যানন, রাকুল প্রীত সিং, ম্রুণাল ঠাকুর, ভূমি পেড়নেকর, সোনম কাপুরসহ আরও অনেকে শুভকামনা জানিয়েছেন।

আরো পড়ুন: বাজারে বসে ক্রেতার মাছ কাটছেন এই অভিনেত্রী!

জানুয়ারিতে এক সাক্ষাৎকারে সন্তান নিয়ে আগ্রহের কথা জানান দীপিকা। অভিনেত্রী বলেন, ‘রণবীর আর আমি বাচ্চাদের খুব ভালোবাসি। সেদিনের অপেক্ষায় আছি, যেদিন আমরা পরিবারে নতুন অতিথিকে নিয়ে আসতে পারব। আমাকে আর রণবীরকে বাড়িতে খুব সাধারণ হিসেবেই দেখা হয়। আমাদের সন্তানকেও একইভাবে বড় করতে চাই।’

'রামলীলা' সিনেমার সেটে একে অপরের প্রেমে পড়েছিলেন দীপিকা-রণবীর। ছয় বছর সম্পর্কের পর ২০১৮ সালে তারা বিয়ে করেন।

এসি/ আই.কে.জে/


দীপিকা প্রথম সন্তান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250