শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল *** অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী *** ‘ইউনূস সরকারের মতো তারেক সরকারকে সময় দিতে চান না মাহফুজ আনাম’ *** মন্ত্রীপর্যায়ে ‘কাঁচা’ কথাবার্তা অপরাধকে উসকে দিচ্ছে: জামায়াত আমির *** বগুড়া থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন ১০ই মার্চ *** সাহসিকতার সঙ্গে পাকিস্তানের আগ্রাসনের জবাব দেওয়া হবে: সাবেক আফগান প্রেসিডেন্ট *** দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল খুলনার কাছে *** সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আরও রদবদল

পূজা দিয়ে ‘রঘু ডাকাত’ ছবির সাফল্য কামনা দেব-ইধিকার

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৫ পূর্বাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

আসন্ন দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে এসভিএফ ও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের যৌথ প্রযোজনার সিনেমা ‘রঘু ডাকাত’। ইতিমধ্যেই ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে ছবির প্রচার। খবর এই সময়ের।

গত শনিবার (৬ই সেপ্টেম্বর) মালদায় প্রচার শেষে টিম ‘রঘু ডাকাত’ পৌঁছায় শিলিগুড়িতে। সেখানে সেবক কালীবাড়ি মন্দিরে পূজা দিয়ে মিলিতভাবে ছবির সাফল্যের প্রার্থনা করেন ছবির নায়ক দেব, অভিনেত্রী ইধিকা পাল, সোহিনী সরকার, ওম সাহানিসহ অন্যান্য কলাকুশলীরা।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়,  কালো পোশাকে উপস্থিত ছিলেন দেব, ইধিকা ও ওম সাহানি, আর সোহিনী পরেছিলেন লাল শাড়ি। কপালে সিঁদুরের তিলক পরা দেবকে মন্দিরের পুরোহিত উত্তরীয় দেন। পাশাপাশি ভিডিওতে দেখা যায়, দেব তার হাতে হলুদ সুতো বাঁধছেন।

উল্লেখ্য, এর আগে ‘খাদান’ ছবির সময় দেব ও ইধিকাকে নৈহাটির বড়মার মন্দিরে পূজা দিতে দেখা গিয়েছিল। এমনকি ‘ধূমকেতু’ ছবির মুক্তির আগের দিনও শুভশ্রীর সঙ্গে দেব একইভাবে পূজা অর্চনা করেছিলেন বড়মার কাছে।

উত্তরবঙ্গের দার্জিলিং যাওয়ার পথে অবস্থিত সেবকেশ্বরী কালী মন্দির, যা সেবক কালীবাড়ি নামে পরিচিত। সেখানেই পূজা দিয়ে টিম ‘রঘু ডাকাত’ রওনা দেয় দার্জিলিংয়ের প্রচারের উদ্দেশ্যে।

জে.এস/

টালিউড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250