বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

৩০ জানুয়ারি কালো পতাকা মিছিল করবে বিএনপি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৮ অপরাহ্ন, ২৭শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ বাতিল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে আগামী ৩০শে জানুয়ারি (মঙ্গলবার) কালো পতাকা মিছিল করবে বিএনপি।

শনিবার (২৭শে জানুয়ারি) বিকেলে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কালো পতাকা মিছিল পূর্ব এক সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় নতুন এ কর্মসূচি ঘোষণা করেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় নতুন কর্মসূচি ঘোষণা করেন

তিনি বলেন, আগামী ৩০শে জানুয়ারি দেশের মহানগর, জেলা, থানায় কালো পতাকা মিছিল করবে বিএনপি। এই সরকার ডামি সরকার নয়, এই সরকার সমকামী সরকার।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশের জনগণের বদলে অন্য রাষ্ট্রের সমর্থন নিয়ে সরকার গঠন করলে তাকে বৈধ সরকার বলা যায় না। এই সরকার জনগণের সরকার নয়। এই সরকার চীন, ভারত, রাশিয়া সমর্থিত সরকার।

আরও পড়ুন: বিএনপির মিছিলে ওয়ারেন্টভুক্ত আসামি এলেই গ্রেফতার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাজধানীসহ সারাদেশে আজ প্রথমবারের মতো কর্মসূচি পালন করছে বিএনপি। সংক্ষিপ্ত সমাবেশ শেষে কালো পতাকা মিছিল শুরু হয়। নয়াপল্টন থেকে শুরু হওয়া এ মিছিল নাইটিঙ্গেল মোড় হয়ে ফকিরাপুল - আরামবাগ মোড় ঘুরে নয়াপল্টনে শেষ হবে।

এসকে/ 

বিএনপি গয়েশ্বর চন্দ্র রায় কালো পতাকা মিছিল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250