বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী *** সিলেটবাসীর জন্য তিন সুখবর দিলেন বাণিজ্যমন্ত্রী *** ব্যাংকিং খাত দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে, সংকট সামাল দিতে হিমশিম খাচ্ছে সরকার: ইকোনমিস্ট *** অর্থনীতিতে এখন নিম্নচাপ চলছে: দেবপ্রিয় ভট্টাচার্য *** একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন *** প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাট যাচ্ছেন বৃহস্পতিবার, ৬ দাবি *** বরিশালে গ্রামীণ ব্যাংক ও বিএম কলেজে অগ্নিসংযোগ, ভাঙচুর *** রামদা ও কুড়াল নিয়ে টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের মহড়া, ছবি তুলতে বাধা *** গোপালগঞ্জে যে পরিস্থিতি দেখলেন বিবিসির সংবাদদাতা *** টুঙ্গিপাড়া থানার কার্যক্রম বন্ধ, সংসদ সদস্য জিলানী ও স্বজনের ১৫ বাড়ি পুড়ে ছাই

রিজওয়ানের অধিনায়কত্বে খেলবেন বাবর আজম

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৫ অপরাহ্ন, ১লা জুলাই ২০২৪

#

ছবি : সংগৃহীত

পাকিস্তান ক্রিকেটে অধিনায়ক হওয়ার মতো ক্রিকেটারের অভাব নেই। মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম, শাহিন আফ্রিদি, শাদাব খান প্রত্যেকেই অধিনায়ক হওয়ার যোগ্য দাবিদার। দেশটির ঘরোয়া ক্রিকেটের আসর পিসিএলে সফল অধিনায়ক হয়েছেন এদের প্রত্যেকেই। তবু জাতীয় দলে বাবার আজমের ওপর আস্থা রেখেছে বোর্ড। ওয়ানডে বিশ্বকাপের পর তাকে সরিয়ে দেয়া হলেও এক সিরিজ পরেই ফের সাদা বলের ক্রিকেটে পাকিস্তানের অধিনায়ক বাবর। 

এরপর বাবর দলকে নেতৃত্ব দিয়েছেন সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে। যেখানে বড় প্রত্যাশা নিয়ে হাজির হলেও পাকিস্তান হেরেছে যুক্তরাষ্ট্রের কাছে। পুরো বিশ্বকাপেই যা বড় এক অঘটন হিসেবে বিবেচনা করা হচ্ছে। আর সেই পরাজয়ের সূত্রে বিশ্বকাপের গ্রুপপর্ব থেকেই বাদ পড়তে হয়েছে পাকিস্তানকে। আর এমন বাজে ফলাফলের জন্য সমালোচনায় পুড়তে হয়েছে অধিনায়ক বাবরকে। 

আরো পড়ুন : রোহিত-কোহলিদের ১২৫ কোটি রুপি বোনাস দিচ্ছে বিসিসিআই 

এমন সমালোচনার মুখেই মুদ্রার কিছুটা উল্টো পিঠ দেখতে হচ্ছে বাবর আজমকে। নিজের সবচেয়ে কাছের বন্ধু মোহাম্মদ রিজওয়ানের অধীনে খেলতে হবে তাকে। যদিও সেটা পাকিস্তান জাতীয় দলের হয়ে না। কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টিতে ভ্যানকুভার নাইটসের অধিনায়ক করা হয়েছে রিজওয়ানকে। যেখানে তার অধিনায়কত্বে খেলতে হবে বাবরকে। 

ফ্র্যাঞ্চাইজটির পক্ষ থেকে রিজওয়ানকে অধিনায়ক ঘোষণা করে বলা হয়েছে, ‘গ্লোবাল টি-২০ এর চতুর্থ সিজনের জন্য ভ্যানকুভার নাইটস অধিনায়ক হিসেবে মোহাম্মদ রিজওয়ানের নাম ঘোষণা করছে। তার অসাধারণ ব্যাটিং দক্ষতা আর দক্ষ উইকেটকিপিং দিয়ে তিনি আমাদের জয়ের পথে নিয়ে যেতে তৈরি। তৈরি হও নাইটসরা!’ 

ভ্যানকুভার নাইটসে বন্ধু রিজওয়ানকে ছাড়াও বাবর আজম পাচ্ছেন আরও কিছু জাতীয় দলের সতীর্থদের। মোহাম্মদ আমির এবং আসিফ আলী থাকছেন এই দলের হয়ে। এছাড়াও আরও তিনজনকে দেখা যাবে এই ফ্র্যাঞ্চাইজ লিগে। টরোন্টো ন্যাশনালসে খেলবেন শাহিন আফ্রিদি ও মোহাম্মদ নাওয়াজ। আর বাংলা টাইগার্স মিসিসাগায় দেখা যাবে ইফতিখার আহমেদকে। 

এস/ আই.কে.জে/

ওয়ানডে বিশ্বকাপ বাবর আজম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250