বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** 'শেখ হাসিনাকে দেশে ফিরতে দেওয়ার' দাবিতে রণক্ষেত্র টুঙ্গিপাড়া, থানায় আগুন *** রাজধানীর মিরপুর ও মহাখালীতে যাত্রীবাহী ২ বাসে আগুন *** আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের পর টুঙ্গিপাড়া থানায় অগ্নিসংযোগ *** ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টুঙ্গিপাড়ায় বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন *** যুবদল নেতা রবিউল ইসলাম নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে *** শুধু শেখ হাসিনার বিরুদ্ধেই ৬৭৩ মামলা, বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নামে ইন্টারপোলের রেড নোটিশ চায় দুদক *** ইয়েমেনে হুতিদের কাছে পিছু হটে কমান্ডার বদলাল সৌদি আরব *** শিশুসন্তানের সামনে আইনজীবীকে হেনস্তা ও গ্রেপ্তারের অভিযোগ, প্রতিবাদ পেশাজীবী মানবাধিকার পরিষদের *** ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে ইরান, দাবি মার্কিন গোয়েন্দাদের *** সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে

প্রথম পারিশ্রমিক দিয়ে মায়ের বন্ধক রাখা গয়না ছাড়িয়েছিলেন নওয়াজউদ্দিন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৯ পূর্বাহ্ন, ১লা জুলাই ২০২৬

#

নওয়াজউদ্দিন সিদ্দিকী। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী সম্প্রতি তার ক্যারিয়ারের প্রথম অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন।

বলিউড হাঙ্গামা স্টাইল আইকন অ্যান্ড অ্যাওয়ার্ডসে অংশ নিয়ে প্রথমবার বড় পর্দায় নিজেকে দেখার অনুভূতি ও প্রথম উপার্জনের স্মৃতিচারণ করেন এই অভিনেতা।

প্রথমবার সিনেমার পর্দায় নিজেকে দেখে কেমন লেগেছিল, এমন প্রশ্নের জবাবে নওয়াজউদ্দিন বলেন, খুব অদ্ভুত লেগেছিল। নিজের মধ্যেই অনেক ভুল খুঁজে পেয়েছিলাম। তখন মনে হয়েছিল, আরও ভালোভাবে অভিনয় করতে পারতাম।

এরপর তিনি তার প্রথম পারিশ্রমিকের গল্প শোনান। নওয়াজউদ্দিন জানান, অভিনয় জীবনের শুরুতে তিনি একটি তেলের ব্র্যান্ডের প্রচারণায় পথনাটকে অংশ নিতেন।

তিনি বলেন, আমরা পাঁচ-ছয়জন অভিনেতা একটি ভ্যানে করে দিল্লির বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ওই তেলের বিজ্ঞাপন করতাম। সঙ্গে থাকত হারমোনিয়াম ও দাফলি। অনেক সময় মানুষ জড়ো না হলে আমরা ইচ্ছাকৃতভাবে ঝগড়ার অভিনয় করতাম, যেন লোকজন ভিড় করে। এরপর আমরা পথনাটক শুরু করতাম।সেখান থেকেই তিনি জীবনের প্রথম চেক পান।

নওয়াজউদ্দিন বলেন, প্রথম চেকটি মায়ের হাতে তুলে দিয়েছিলাম। তখন তিনি গয়না বন্ধক রেখেছিলেন। আমার প্রথম উপার্জনের টাকায় সেই গয়নাগুলো ছাড়িয়ে আনতে পেরেছিলেন।

প্রথম পারিশ্রমিকের পরিমাণ নিয়ে তিনি বলেন, আমরা দিনে পাঁচ-ছয়টি শো করতাম। প্রতিটি শোর জন্য ১০০ রুপি করে পেতাম। ফলে মোট ৫০০ থেকে ৬০০ রুপি পেয়েছিলাম।

শুরুর সংগ্রামের সেই দিনগুলোর স্মৃতি আজও নওয়াজউদ্দিন সিদ্দিকীর কাছে বিশেষ আবেগের। কারণ তার প্রথম উপার্জনই মায়ের বড় দুশ্চিন্তা দূর করতে সাহায্য করেছিল।

নওয়াজউদ্দিন সিদ্দিকী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250