সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি *** ৫ই আগস্টের পরের মামলাগুলো যাচাই-বাছাই করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** বিএনপির যে নেতাদের ৬ সিটিতে প্রশাসক করল সরকার *** বাংলাদেশের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনার প্রত্যাশায় ইইউ *** ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্বাচন করবেন ইশরাক হোসেন *** লাইনে দাঁড়ানো মুসলিম নারীদের কম্বল দিলেন না বিজেপি নেতা *** ম্যাচ পরবর্তী আচরণের জন্য শাস্তি পাচ্ছেন না মেসি

নির্বাচনী আচরণবিধি মানতে রাজনৈতিক দলগুলোর অঙ্গীকারপত্র চান সিইসি

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:০১ অপরাহ্ন, ২রা মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

নির্বাচনী আচরণবিধি নিশ্চিত করতে সব রাজনৈতিক দল থেকে যদি জাতীয় ঐকমত্য কমিশন অঙ্গীকারপত্র নেয়, তাহলে নির্বাচন কমিশনের (ইসি) কাজ অনেকটাই সহজ হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। 

রোববার (২রা মার্চ) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন সিইসি।

রাজনৈতিক দলগুলোর বিপরীতমুখী বক্তব্যের বিষয়ে সিইসি বলেন, ‘দলগুলোর ভিন্ন ভিন্ন বক্তব্য গণতন্ত্রের সৌন্দর্য। আমাদের এখানে অনেকেই আছেন, যারা মনে করেন, আমার দলই দেশপ্রেমিক, আর কোনো দল নয়। এটা ঠিক নয়। মানুষ জন্মগতভাবেই দেশপ্রেমিক। জন্মের পর দেশপ্রেমটা পারিপার্শ্বিক অবস্থার কারণে কম-বেশি হয়।’

জাতীয় ঐকমত্য কমিশনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে সিইসি বলেন, ‘বেশি বলা হয়ে যায় কী না জানি না, ওনারা যখন সব দলকে ডাকেন, তখন যদি বলতেন, আপনারা কি অবাধ, সুষ্ঠু নির্বাচন চান? তারা বলতেন যে, চাই।’

তিনি বলেন, ‘তখন উনারা বলতেন যে, সই করেন, নির্বাচনী আচরণবিধি মানবেন। আপনার দলের প্রার্থী যদি কোনো গোলমাল করে দলীয়ভাবে ব্যবস্থা নেবেন এবং সুন্দর একটি নির্বাচনের জন্য সহযোগিতা করবেন। এই রকম একটি ডকুমেন্ট যদি সব দলের থেকে স্বাক্ষর করে নেয়, তাহলে নির্বাচনে আচরণবিধি মানার ক্ষেত্রে একটি চাপ থাকবে। এটি যদি হয়, তাহলে আমাদের কাজ অনেকটা সহজ হয়ে যাবে।’

সিইসি বলেন, ‘ইতিহাস সাক্ষ্য দেয়, ইলেকশন ইঞ্জিনিয়ারিং (নির্বাচনে কারসাজি) ও ভোট সন্ত্রাস করে আপাতদৃষ্টে জেতা যায়। কিন্তু আখেরে নিজের জন্য, দলের জন্য ও দেশের জন্য সর্বনাশ ডেকে আনতে পারে। আখেরে টেকা যায় না। আমার প্রত্যাশা, কেউ এ জাতীয় উদ্যোগ নেবেন না, চেষ্টা করবেন না।’

এইচ.এস/


সিইসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250