বুধবার, ৩০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাশিয়ায় পারমাণবিক বোমা বহনে সক্ষম বিমান বিধ্বস্ত, নিহত ৬ *** নেতানিয়াহুকে হারিয়ে আরও বেশি ‘জায়নবাদী সরকার’ গঠনে বিরোধীদের ঐক্য *** অভিবাসীদের তৃতীয় দেশে পাঠানোর সিদ্ধান্তে ট্রাম্পের পক্ষে সুপ্রিম কোর্ট *** উপকূলের তিন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত *** ‘অসমাপ্ত আত্মজীবনী দেশের ইতিহাসচর্চার একটি গুরুত্বপূর্ণ বই’ *** ‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ কোনো বই নয় *** অসমাপ্ত আত্মজীবনীকে কেন্দ্র করে ঘটনা ‘জাতির জন্য অত্যন্ত লজ্জার ও দুর্ভাগ্যজনক’ *** ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি: ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্র বন্ধ করতে বাধ্য করা হলো *** তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ *** যুক্তরাষ্ট্রে বাংলাদেশিসহ দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষ বেড়েছে ২৪০ শতাংশ

সার্বক্ষণিক ইন্টারনেট প্রাপ্তির অধিকারকে স্বীকৃতি দিলো বাংলাদেশ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১২ অপরাহ্ন, ২৫শে ডিসেম্বর ২০২৪

#

নাগরিকদের সার্বক্ষণিক ইন্টারনেট প্রাপ্তির অধিকারকে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (২৪শে ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অফিশিয়াল পেজে এক পোস্ট দেন এ তথ্য জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

পোস্টে নাহিদ ইসলাম লিখেছেন, ‘সার্বক্ষণিক ইন্টারনেট প্রাপ্তিকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪। অধ্যাদেশের ২(ভ) ধারা অনুযায়ী নাগরিকদের সার্বক্ষণিক ইন্টারনেট প্রাপ্তির অধিকার সাইবার সুরক্ষার অন্তর্ভুক্ত হবে।’

এছাড়াও আইসিটি নীতি উপদেষ্টা ফাইজ তাইয়েব আহমেদ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন বলেন, ‘দক্ষিণ এশিয়ার ইতিহাসে প্রথম দেশ হিসেবে বাংলাদেশ নাগরিকদের সার্বক্ষণিক ইন্টারনেট প্রাপ্তির অধিকারকে স্বীকৃতি দিয়েছে। কেননা, নাগরিকদের সার্বক্ষণিক ইন্টারনেট প্রাপ্তির অধিকারও ২(ভ) সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৪ এর অন্তর্ভুক্ত। ’

এর আগে জনগণের চাহিদার কথা বিবেচনা করে অপারেটরদের মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালু করতে বলেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।  

মঙ্গলবার (২৪শে ডিসেম্বর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪-এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে।

ওআ/

ঢাকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250