রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ *** রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ *** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ

রাষ্ট্রীয় শোকের তৃতীয় দিনেও খালেদা জিয়ার কবর জিয়ারতে মানুষের ভিড়

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৩১ অপরাহ্ন, ২রা জানুয়ারী ২০২৬

#

ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে ও দোয়া করতে দলে দলে আসছেন নেতা–কর্মীরা। তারা কবরের পাশে দাঁড়িয়ে দোয়া পড়ছেন, মোনাজাত করছেন ও ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। বিএনপির নেতা–কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও শ্রদ্ধা জানাতে ও দোয়া করতে আসেন খালেদা জিয়ার কবরে।

আজ শুক্রবার (২রা জানুয়ারি) সকাল থেকে বিএনপির নেতা–কর্মীরা কবরের পাশে ভিড় করতে থাকেন। সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানসহ পরিবারের সদস্যরা কবর জিয়ারত করেন।

এ জন্য সকাল ১০টা থেকে ১০টা ৫০ মিনিট পর্যন্ত নেতা–কর্মীসহ সাধারণ মানুষ ভেতরে যেতে পারেননি। পরিবারের সদস্যরা যাওয়ার পর দলে দলে বিএনপির নেতা–কর্মীরা কবর জিয়ারত করতে যান।

বেলা সাড়ে ১১টার পর খালেদা জিয়ার কবরে আসেন আমানউল্লাহ আমান, হাবিবুর রহমান, জহির উদ্দিন স্বপন, খায়রুল কবির খোকন ও নাজমুল হক প্রধানসহ ৯০’– এর স্বৈরাচারবিরোধী ছাত্র গণঅভ‍্যুত্থানের নেতারা। তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান ও দোয়া করেন।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান সুখবর ডটকমকে বলেন, ‘খালেদা জিয়া ছিলেন আপসহীন নেত্রী, তিনি ছিলেন গণতন্ত্রের মা। আজ তার স্বপ্ন বাস্তবায়নের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এগিয়ে যাচ্ছেন। তার নেতৃত্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম জিয়ার অসমাপ্ত কাজ সমাপ্ত হবে।’

বেলা ১১টার পর আসেন ঢাকা-১৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি। তিনি প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে দোয়া ও মোনাজাত করেন। সানজিদা ইসলাম তুলি গণমাধ্যমকে বলেন, ‘খালেদা জিয়া শুধু জাতীয়বাদী দলের নন, তিনি সারা বাংলাদেশের জনগণের নেত্রী। তার জানাজায় মানুষের যে রকম ঢল এবং কান্না দেখেছি, আমরা সেখান থেকে বুঝতে পেরেছি, এ রকম নেত্রী আমরা বাংলাদেশ আর পাব না।’

জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশসহ (জেটেব) বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা দলে দলে খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন, দোয়া ও মোনাজাত করছেন।

এদিকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে আজ শুক্রবার দেশজুড়ে তৃতীয় ও শেষ দিনের মতো রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। আজ দেশের সকল মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডাসহ সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।

খালেদা জিয়া গত মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত বুধবার খালেদা জিয়ার জানাজা ও দাফন সম্পন্ন হয়। খালেদা জিয়ার জানাজায় দল–মতনির্বিশেষে অগণিত মানুষ যোগ দেন। জানাজা শেষে জিয়া উদ্যানে স্বামী সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে দাফন করা হয়।

খালেদা জিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি

🕒 প্রকাশ: ০১:১০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

🕒 প্রকাশ: ০১:০০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ

🕒 প্রকাশ: ১১:৪১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250