রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

লন্ডনে মহাত্মা গান্ধীর ভাস্কর্যে ‘গান্ধী ও মোদি সন্ত্রাসী’ লেখা গ্রাফিতি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২০ পূর্বাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৫

#

লন্ডনের ট্যাভিস্টিক স্কোয়ারে স্থাপিত গান্ধীর ভাস্কর্য। ছবি: এক্স

লন্ডনের ঐতিহাসিক ট্যাভিস্টক স্কোয়ারে স্থাপিত মহনদাস করমচাঁদ গান্ধীর ভাস্কর্যে আপত্তিকর গ্রাফিতি আঁকা হয়েছে। ভাস্কর্যের ভিত্তির দেয়ালে আপত্তিকর কথাও লেখা হয়েছে। ইংরেজিতে গান্ধী, নরেন্দ্র মোদি এবং হিন্দুস্তানিদের সন্ত্রাসী বলা হয়েছে। গত সোমবার (স্থানীয় সময়) এই ঘটনা প্রকাশ্যে আসার পর চাঞ্চল্য তৈরি হয়েছে। মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী এবং জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক অহিংসা দিবস (২রা অক্টোবর) উদ্‌যাপনের কয়েক দিন আগে এমন ঘটনা ঘটল।

যোগাসন ভঙ্গিতে বসা গান্ধীর আইকনিক ব্রোঞ্জ ভাস্কর্যটির পাদদেশে ভারত-বিরোধী গ্রাফিতি আঁকা হয়েছে। এই ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই লন্ডনস্থ ভারতীয় হাইকমিশন তীব্র নিন্দা জানিয়েছে এবং এটিকে একটি ‘লজ্জাজনক কাজ’ অভিহিত করে বিবৃতি দিয়েছে।

ভারতীয় হাইকমিশন এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই ঘটনাকে কেবল সম্পত্তির ক্ষতি নয়, বরং ‘অহিংসার ধারণার ওপর একটি সহিংস আক্রমণ’ হিসেবে বর্ণনা করেছে। হাইকমিশন বলেছে, আন্তর্জাতিক অহিংসা দিবসের মাত্র তিন দিন আগে এমন ঘটনা মহাত্মা গান্ধীর উত্তরাধিকারের ওপর আঘাত।

লন্ডনের মেট্রোপলিটন পুলিশ এবং স্থানীয় ক্যামডেন কাউন্সিল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, তারা এই ভাঙচুরের অভিযোগ তদন্ত করে দেখছেন। অপরাধীদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হয়েছে।

ট্যাভিস্টক স্কোয়ারে যেখানে ভাস্কর্যটি স্থাপন করা হয়েছে, সেই স্থানটি লন্ডনে ‘শান্তি উদ্যান’ হিসেবে বিশেষভাবে পরিচিত। শিল্পী ফ্রেড্ডা ব্রিলিয়ান্ট নির্মিত ব্রোঞ্জের এই ভাস্কর্য ইন্ডিয়া লিগের সমর্থনে ১৯৬৮ সালে উন্মোচিত হয়।

এই স্কোয়ারটি মহাত্মা গান্ধীর স্মৃতি বহন করে। তিনি পার্শ্ববর্তী ইউনিভার্সিটি কলেজ লন্ডনে আইনের ছাত্র ছিলেন।

ভাস্কর্যের চারপাশে পরবর্তীতে বেশ কয়েকটি শান্তি স্মারক যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে: হিরোশিমা বোমা হামলায় নিহতদের স্মরণে রোপণ করা একটি চেরি গাছ, ১৯৮৬ সালে জাতিসংঘের আন্তর্জাতিক শান্তি বছরকে চিহ্নিত করার জন্য রোপণ করা একটি ফিল্ড ম্যাপল এবং ‘বিবেকবান প্রতিবাদীদের’ সম্মানে ১৯৯৫ সালে উন্মোচিত একটি গ্রানাইট স্মারক। এসব স্থাপনার কারণে ট্যাভিস্টক স্কোয়ার লন্ডনের শান্তি উদ্যান হিসেবে খ্যাতি লাভ করেছে।

প্রতি বছর ২রা অক্টোবর, গান্ধী জয়ন্তীতে এই ভাস্কর্যের সামনে গান্ধীর প্রিয় ভজন গেয়ে এবং পুষ্পার্ঘ্য অর্পণ করে দিনটি পালন করা হয়।

জে.এস/

মহাত্মা গান্ধী ভাস্কর্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস

🕒 প্রকাশ: ০২:৫৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর

🕒 প্রকাশ: ০২:৪৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’

🕒 প্রকাশ: ০২:০৮ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’

🕒 প্রকাশ: ১২:২২ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৯:২১ অপরাহ্ন, ১৪ই মার্চ ২০২৬

Footer Up 970x250