বুধবার, ৩০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তুরস্কে নূহের (আ.) নৌকার খোঁজে পাহাড় খনন, গবেষণায় যা মিলল *** সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব বিএফআইইউর *** সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার *** চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির *** বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে তার বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী *** সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের ম্যুরাল সরানোর খবর সঠিক নয়: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী *** ইরান হাল ছাড়বে কি না—জানি না, খুব বাজে অবস্থা তাদের: ট্রাম্প *** রাশিয়ায় পারমাণবিক বোমা বহনে সক্ষম বিমান বিধ্বস্ত, নিহত ৬ *** নেতানিয়াহুকে হারিয়ে আরও বেশি ‘জায়নবাদী সরকার’ গঠনে বিরোধীদের ঐক্য *** অভিবাসীদের তৃতীয় দেশে পাঠানোর সিদ্ধান্তে ট্রাম্পের পক্ষে সুপ্রিম কোর্ট

বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে তার বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৩৮ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৬

#

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: পিএমও

বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বলার জন্য কেউ বক্তব্য দিয়ে থাকলে তার বিচার জনগণ করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বুধবার দুপুরে সচিবালয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় সভা শেষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউগিনি প্রপার্টিজের আবাসন প্রকল্পে অবৈধভাবে প্রবেশ করে ভাঙচুর, মারধর ও লুটপাটের ঘটনার প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেখানে কোনো চাঁদাবাজির ঘটনা ঘটেনি। সালমান মুক্তাদির নিজেই বলেছেন, তার কাছে কোনো চাঁদা চাওয়া হয়নি। অথচ এর পরক্ষণেই তিনি বিএনপিকে চাঁদাবাজ বলেছেন।

মন্ত্রী বলেন, ‘এই জাতীয় বক্তব্যের আমরা তীব্র নিন্দা জানাই। তা ছাড়া আমরা নির্মমভাবে এই ঘটনার তদন্ত করছি, করব। এখানে যে-ই জড়িত থাকুক সে নিউগিনি প্রপার্টিজের হোক অথবা পার্শ্ববর্তী জমির মালিক হোক তাদের সবাইকে তদন্তের আওতায় আনা হচ্ছে। খুব দ্রুত অ্যাকশন নেওয়া হবে, আইনানুগ অ্যাকশন নেওয়া হবে।’

রাজনৈতিক প্রভাব খাটিয়ে এসব ঘটনায় দখলদারি বাড়ছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখানে প্রভাব খাটানোর কিছু নেই, দুর্বৃত্ত দুর্বৃত্তই। এই যে মাটিকাটা, ক্যান্টনমেন্ট থানায় একটা জমি দখলের ঘটনা রাতের অন্ধকারে হয়েছে। সেখানে ৯৯৯-এ ফোন করার পর সঙ্গে সঙ্গে পুলিশ সেখানে গেছে, গ্রেপ্তার করেছে এবং কিছু আলামত সংগ্রহ করেছে। ওখানে গোলাগুলি হয়েছিল। ওই ঘটনার প্রেক্ষিতে তদন্ত হচ্ছে এবং মামলা হয়েছে।

এ বিষয়ে সমালোচনা করে একজন বলেছেন, মামলা হয়েছে কি না, তা তিনি জানেন না। এমন বক্তব্যের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তত আইনের বিষয়াদিতে আমরা একটু খুঁটিনাটি চর্চা করি। কেউ যখন এজাহার নিয়ে যায়, তখন সেটা মামলা হিসেবে লিপিবদ্ধ করার আগে একটু প্রাথমিক তদন্ত পুলিশকে করতে হয়। তা না হলে দেখা যাবে, ওই মামলায় আমাকেও আপনাকেও আসামি করে ফেলেছে।

মন্ত্রী আরও বলেন, এজাহারে যা থাকে, তাই যদি লিপিবদ্ধ করতে হয়, তাহলে দেখা যাবে, বঙ্গভবনের জমি নিয়েও যদি কেউ আপত্তি তোলে, সেটাও এজাহার হয়ে যাবে। সে জন্য প্রাথমিক একটা তদন্ত করতে হয়। সেটা করে কেস এন্ট্রি করতে হয়।

মন্ত্রী আরও বলেন, যিনি বলেছেন মামলা করেছেন, তিনি আজ পর্যন্ত তার নামে কোনো মামলা করেননি। যিনি মামলা করেছেন, তিনি ওই খানকার একজন রিয়েল এস্টেট কোম্পানির প্রতিনিধি হিসেবে, পরিচালক হিসেবে মামলা করেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ করার জন্য এবং বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বলার জন্য কেউ যদি বক্তব্য দিয়ে থাকে, সেটা বিচার করবে জনগণ। এখানে কোনো চাঁদাবাজির ঘটনা ছিল না। তিনি নিজেই বলেছেন, তার কাছে চাঁদা চাওয়া হয়নি। কিন্তু তার পরক্ষণেই বলছেন বিএনপি চাঁদাবাজ। এই জাতীয় বক্তব্যের আমরা তীব্র নিন্দা জানাই।

সালাহউদ্দিন আহমদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

তুরস্কে নূহের (আ.) নৌকার খোঁজে পাহাড় খনন, গবেষণায় যা মিলল

🕒 প্রকাশ: ০৬:২৩ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৬

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব বিএফআইইউর

🕒 প্রকাশ: ০৬:০১ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৬

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৫:৫৬ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৬

মাদ্রাসার উদ্দেশে বেরিয়ে নিখোঁজ, কক্সবাজারে আবাসিক হোটেলে মিলল দুই কিশোরী

🕒 প্রকাশ: ০৩:৫৫ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৬

চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

🕒 প্রকাশ: ০৩:৫০ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250