শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে *** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

কাপুর পরিবারে একমাত্র রণবীরই একবারে এসএসসি পাস করেন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১০ পূর্বাহ্ন, ২রা জুলাই ২০২৬

#

ছবি: সংগৃহীত

বলিউডে কাপুর পরিবারে নাকি সবচেয়ে শিক্ষিত অভিনেতা রণবীর কাপুর। তার চেয়ে বেশি পড়াশোনা নাকি আর কেউ করেননি। ‘কফি উইথ করণ’-এর একটি পর্বে রণবীর মজার একটি ঘটনা শেয়ার করে নিয়েছিলেন। সেখানেই তিনি বলেছিলেন— কাপুর পরিবারের মধ্যে তিনিই নাকি সবচেয়ে বেশি পড়াশোনা করা সদস্য।

রণবীর বলেন, 'দশম শ্রেণির পরীক্ষার ফল প্রকাশের সময়ে তিনি আমেরিকায় ছিলেন। তখন তিনি তার বাবা ঋষি কাপুর পরিচালিত ‘আ অব লওট চলে’ সিনেমার কাজে সাহায্য করছিলেন। আর মা নীতু কাপুর স্কুল থেকে তার পরীক্ষার ফল আনতে গিয়েছিলেন।' সেদিন নাকি রণবীরের বন্ধু আয়েশা ফোন করে নীতুকে বলেন, রণবীর ৫৪.৩ শতাংশ নম্বর পেয়ে পাস করেছে। এ খবর শুনে নীতু আনন্দে চিৎকার করে ওঠেন।

রণবীর আরও বলেন, সেই সময় তার পাস করার খবর শুনে বাড়িতে বড় করে পার্টির আয়োজন করা হয়েছিল। কারণ কাপুর পরিবারের ছেলেদের মধ্যে তিনিই প্রথম, যিনি একবারও ফেল না করে দশম শ্রেণি উত্তীর্ণ হয়েছিলেন।

কাপুর পরিবারে তুমিই কি প্রথম ছেলে, যে একবারও ফেল না করে দশম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ?— করণ জোহরের এমন প্রশ্নের জবাবে রণবীর বলেন— হ্যাঁ, আমার জন্য পার্টির আয়োজনও করা হয়েছিল। আমার ঠাকুরমার চোখে পানি চলে এসে গিয়েছিল আনন্দে। কারণ কাপুর পরিবারের কোনো ছেলে এর আগে একবারে দশম শ্রেণির পরীক্ষা পাস করতে পারেনি। এটা আমাদের পরিবারের কাছে খুব বড় একটা ঘটনা ছিল। তাই আমি মজা করে বলি— আমিই আমাদের পরিবারের সবচেয়ে শিক্ষিত মানুষ।

উল্লেখ্য, অভিনেতা রণবীর কাপুরকে খুব শিগগির তার স্ত্রী আলিয়া ভাট ও ভিকি কৌশলের সঙ্গে সঞ্জয় লীলা বানশালির নতুন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ দেখা যাবে। এ ছাড়া তিনি নীতেশ তিওয়ারির বহু প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’-এ রামের চরিত্রে অভিনয় করছেন। সেই সিনেমায় সাই পল্লবী সীতার চরিত্রে, যশ রাবণ, সানি দেওল হনুমানের চরিত্রে এবং রবি দুবে লক্ষ্মণের চরিত্রে অভিনয় করবেন। এ সিনেমাটি দুটি পর্বে মুক্তি পাবে।

রণবীর কাপুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250