শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১৭ বছর নির্বাসনে থাকা ব্যক্তির প্রত্যাবর্তন *** বিএনপিকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ *** এখন পর্যন্ত এককভাবে বিএনপি বিজয়ী ১৮৪ আসনে, জোটে ১৮৭ *** বাংলাদেশের নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় চীনা দূতাবাসের অভিনন্দ। *** ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা *** ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ *** তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস *** ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ, স্বতন্ত্র তাসনিম জারা তৃতীয় *** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির

ঘন কুয়াশায় ঢাকা দিনাজপুর, তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রিতে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪০ পূর্বাহ্ন, ২৩শে ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

উত্তরের হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় ঢাকা পড়েছে দিনাজপুরসহ উত্তরের জনপদ। সড়ক-মহাসড়কে হেড লাইট জ্বালিয়ে চলছে গাড়ি। এদিকে কনকনে ঠান্ডায় কাবু হয়ে পড়েছে এ অঞ্চলের মানুষ।

সোমবার (২৩শে ডিসেম্বর) সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। বাতাসের গতিবেগ ঘণ্টায় এক কিলোমিটার।

কুয়াশা বেড়ে যাওয়ায় রাস্তায় কমেছে মানুষের চলাচল। উষ্ণতার আশায় কেউ কেউ আগুন জ্বালিয়ে শরীর গরম করে নিচ্ছেন। আবার কেউ ভিড় জমাচ্ছেন চায়ের দোকানে। দূরপাল্লার গাড়িগুলো চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। দিনের তাপমাত্রা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ। এ ছাড়া আলু, রসুন ও বোরো ধানের বীজতলা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা।

আরো পড়ুন : সন্ধ্যার মধ্যেই ৩ বিভাগে নামবে বৃষ্টি!

ভ্যান চালক মো. আমিনুল ইসলাম বলেন, ঠান্ডার কারণে মানুষ বাসা থেকে প্রয়োজন ছাড়া বের হচ্ছে না। সকালবেলা ঘন কুয়াশার সঙ্গে ঠান্ডা বাতাসে রাস্তায় মানুষের চলাচল কমে গেছে। আবার সন্ধ্যা হলেই মানুষ বাসায় চলে যাচ্ছে। কয়েক দিন থেকে সকালবেলা আর সন্ধ্যাবেলা শীতের তীব্রতা বেশি। দিনের বেলা সূর্য দেখা দিলেও সূর্যের তাপ কম।

কৃষক মনির ইসলাম বলেন, সকালবেলা ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসের কারণে বোর ধানের বীজতলা হলুদ হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। কীটনাশক স্প্রে করেও কাজ হচ্ছে না।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, আজ সোমবার সকাল ৬টায় দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১ কিলোমিটার। 

এস/ আই.কে.জে/  

দিনাজপুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250