রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি *** পাকিস্তান থেকে আফগানিস্তানে প্রবেশ করা ২৮ সশস্ত্র ব্যক্তিকে হত্যার দাবি তালেবানের *** হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, মোট ১০৯৬ *** ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, এক দিনে সর্বোচ্চ ২১৫৮ জন ভর্তি *** ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং *** ছাত্রীকে ধর্ষণের অভিযোগে উত্তাল পাঞ্জাব বিশ্ববিদ্যালয়, কর্তৃপক্ষ বলছে গুজব *** জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনকে রেখে অন্যদের ছেড়ে দিয়েছে পুলিশ *** দক্ষিণ আফ্রিকার ২ প্রধান শহরে বন্দুক হামলায় নিহত ২৭ *** সালমান মুক্তাদিরের স্টুডিও ও রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: স্বরাষ্ট্রমন্ত্রীর অপসারণ চাইল খেলাফত মজলিস *** মাঝে মাঝে মধু আহরণকারী চাঁদাবাজরা মৌচাক মনে করে ভিমরুলের চাকেও ঢিল ছুড়ে দেয়: শফিকুর রহমান

বিশ্ব নারিকেল দিবস আজ, দিনটির উদ্দেশ্য কী?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪০ অপরাহ্ন, ২রা সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

প্রতি বছরের ২রা সেপ্টেম্বর পালিত হয় ‘বিশ্ব নারিকেল দিবস’। এই দিনটা পালন করার মূল উদ্দেশ্য হলো নারিকেলের গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করা এবং এর উপকারিতা বোঝানো।

নারিকেল হচ্ছে পৃথিবীর অন্যতম ভার্সেটাইল ফল। এর একাধিক উপকারিতা আছে। এটা যেমন খাওয়া যায়, তেমনই এর তেল রান্না থেকে শুরু করে ত্বক পরিচর্যায় ব্যবহার করা যায়। এতে রয়েছে প্রচুর অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিভাইরাল, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান।

নারিকেল হচ্ছে মূলত আঁটিযুক্ত রসালো এবং শাঁসালো ফল। এটা মূলত গ্রীষ্মপ্রধান দেশগুলোতে পাওয়া যায়। এশিয়ান-প্যাসিফিক অঞ্চলে এই ফল সবচেয়ে বেশি পাওয়া যায় এবং একাধিক কাজে ব্যবহার করা যায়।

এই দিনটির ইতিহাস কী?

এশিয়ান-প্যাসিফিক অঞ্চলে মূলত এই দিনটি পালিত হয়। এশিয়ান-প্যাসিফিক কোকোনাট কমিউনিটি বা এপিসিসি দ্বারা এই দিনটিকে পালন করা হয়। এই সংস্থাটি মূলত সেই সব দেশগুলোকে সাহায্য করে এবং নজর রাখে যেখানে নারিকেল উৎপাদন করা হয়। এই দিনটিকে প্রথমবার ২০০৯ সালে পালন করা হয়।

কেন ২রা সেপ্টেম্বরেই এই নারিকেল দিবস পালন করা হয় তা ভাবছেন? কারণ এই এপিসিসি সংস্থাটি এদিন প্রতিষ্ঠিত হয়েছিল।

বর্তমানে ইন্দোনেশিয়ায় সবচেয়ে বেশি নারিকেল উৎপন্ন হয়। ভারত রয়েছে তৃতীয় স্থানে।

আরো পড়ুন : অফিস ডেস্কে রাখতে পারেন আপনার পছন্দের গাছ!

নারিকেলের উপকারিতা

* নারিকেলের মধ্যে থাকে ফাইবার, দস্তা, প্রোটিন, কার্বোহাইড্রেট, ম্যাঙ্গানিজ, ফসফরাস ইত্যাদি। ফলে এই ফল খেলে একাধিক পুষ্টি পাওয়া যায়।

* ত্বক ভালো রাখে নারিকেল তেল। নরম এবং আর্দ্র রাখে।

* হার্ট ভালো রাখতে সাহায্য করে নারিকেল।

* কোনও রোগের কারণে দুর্বল হয়ে পড়লে বা পেটের সমস্যা হলে ডাবের পানি ভীষণ উপকারী।

* নারিকেল তেল চুল ভালো রাখে। চুলে পুষ্টি জোগায়।

* রক্তে ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ করে।

* হাড় শক্ত করে।

* হজম শক্তি বাড়ায়।

* এ ছাড়া রান্নায় এই তেল ব্যবহার হয়ে থাকে।

এস/ আই.কে.জে/


নারিকেল দিবস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250