মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০৯ অপরাহ্ন, ১৯শে জুলাই ২০২৬

#

ছবি: সংগৃহীত

মানবাধিকারকর্মী ও সুপ্রিম কোর্টের আইনজীবী জহিরুল হাসান (জেড আই) খান পান্নার মেয়ে নাদিমা মোহাম্মদী খানের (৩৯) ওপর তার নিজ বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। হামলায় আহত হয়ে নাদিমা খান শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পুলিশ এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে।

আজ রোববার সকালে এ ঘটনায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় পাঁচ হামলাকারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল শনিবার রাতে বরিশাল নগরের সদর রোডের বাসায় এ হামলার ঘটনা ঘটে।

অভিযোগে নাদিমা মোহাম্মদী খান উল্লেখ করেন, ‘গতকাল শনিবার (১৮ জুলাই) আমি ও আমার চাচাতো বোন বাড়িতে আসি। সেখানে কিছু যুবক বাড়ির মধ্যে আবর্জনা ফেলে রাখে এবং মাদক সেবন ও মাদক কারবার চালিয়ে যাচ্ছিল। আমরা এর প্রতিবাদ করলে তাদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ২৫ থেকে ৩০ জন সংঘবদ্ধ হয়ে আমাদের ওপর হামলা চালায়। তখন আমি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করি।’

নাদিমার দাবি, ‘আমার চাচা নজরুল ইসলাম খানের উসকানি ও প্রশ্রয়ে আমাকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করা এবং যাতে আমি আর বাড়িতে না আসি, সে উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে।’

ঘটনার পর পুলিশকে অবহিত করা হয় এবং রেজাউল ইসলাম সাব্বির, জাহিদুল ইসলাম রাজুসহ পাঁচ হামলাকারীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।

মামলার এজাহারে নাদিমা আরও উল্লেখ করেন, তাকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য মাদকসেবী ও মাদক কারবারিদের একটি সংঘবদ্ধ দল গতকাল সন্ধ্যা সোয়া ৭টার দিকে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা লাঠি দিয়ে তাকে মারধর করে গুরুতর আহত করে।

এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন ইসলাম জানান, এই ঘটনায় চাঁদনী নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে, অন্য আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মো. হান্নান সাংবাদিকদের বলেন, ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। জড়িত আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা পুলিশ অভিযান চালাচ্ছে।

জেড আই খান পান্না

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250