শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই: ডিএমপি কমিশনার *** ‘খুলনা, বরিশাল, রাজশাহীকে আওয়ামী লীগের সরকার বিদেশের মতো বানিয়েছে’ *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন *** বাণিজ্যচুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানালেন ট্রাম্প *** মৌলবাদ সামাল দিতে আওয়ামী লীগকে ছাড় দেবে বিএনপি: বদিউর রহমান *** রমজানের প্রথম দিনেই ২০ টাকা হালি লেবুর দাম বেড়ে ১২০ *** বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন *** এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা *** শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী

উদ্ধার হলো যৌন নির্যাতনের শিকার ৪০০ শিশু-কিশোর, গ্রেফতার ১৭১

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৫ অপরাহ্ন, ১২ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় যৌন নির্যাতনের শিকার ৪০২ জন শিশু–কিশোরকে উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ। ২০টি জায়গায় অভিযান চালিয়ে সম্প্রতি তাদের উদ্ধার করা হয়।

বুধবার (১১ই সেপ্টেম্বর) রাজধানী কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন মালয়েশিয়া পুলিশের মহাপরিদর্শক রাজারউদ্দিন হুসাইন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

সংবাদ সম্মেলনে রাজারউদ্দিন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে চালানো হয়েছিল এই অভিযান। যেসব শিশু-অপ্রাপ্তবয়স্ককে উদ্ধার করা হয়েছে, তাদের বয়স এক থেকে ১৭ বছরের মধ্যে। উদ্ধার শিশু–কিশোরদের মধ্যে ২০১ জন মেয়ে এবং ২০১ জন ছেলে। এসব আশ্রয়কেন্দ্র থেকে যে ১৭১ জন কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষককে গ্রেফতার করা হয়েছে, তাদের সবাই এই অপ্রাপ্তবয়স্কদের যৌন নিপীড়ন ও নির্যাতনের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন।

উদ্ধার শিশু–কিশোরদের স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। চলতি মাসে অবহেলা, অপব্যবহার, যৌন হয়রানি ও শ্লীলতাহানির অভিযোগে প্রতিবেদন দাখিল করার পর এ অভিযান চালানো হয়। 

ওআ/ আই.কে.জে/

যৌন নির্যাতন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250