রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস *** ছারপোকা নির্মূলের সহজ সমাধান আবিষ্কার করলেন বিজ্ঞানীরা *** যে কারণে হাদি হত্যার বিচারে বিলম্ব, জানালেন আসিফ নজরুল *** নাগরিকদের সৌদি আরব ছাড়তে বলল যুক্তরাষ্ট্র *** সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বিতর্ক

ফুলকপি খেলেই গ্যাসের সমস্যা বেড়ে যায়? পরিত্রাণের উপায় জানুন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৯ অপরাহ্ন, ২৯শে ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

অনেকেরই শীতকালে ফুলকপি খেলে গ্যাসের সমস্যা দেখা দেয়। এর কারণ হলো যে ফুলকপিতে অন্যান্য ক্রুসিফেরাস শাকসবজি যেমন কেল এবং ব্রুকলির মতো রাফিনোজ এবং অন্যান্য অলিগোস্যাকারাইড থাকে। এগুলো এক ধরনের শর্করা, যা অন্ত্রের ব্যাক্টেরিয়ার দ্বারা গাজন না হওয়া পর্যন্ত অপাচ্য থাকে এবং গ্যাস তৈরি করে। এর ফলে পেট ফুলে যায়, কারও কারও তলপেটে ব্যথা শুরু হয়। তবে রান্নার সময় কিছু নিয়ম মেনে চললে অবশ্য গ্যাসের সমস্যা খানিকটা হলেও এড়িয়ে চলা সম্ভব। আপনারও কি, ফুলকপি খেলেই গ্যাসের সমস্যা বেড়ে যায়? পরিত্রাণের উপায় জানুন-

১. ফুলকপি রান্নার আগে ভালো করে ভাপিয়ে নিয়ে সেই পানি ফেলে দিতে হবে। ভাপানো ফুলকপি অল্প তেলে ভালো করে ভেজে নিয়ে তার পরেই রান্না করুন।

২. ফুলকপি রান্নার সময় হজমে সাহায্যকারী কিছু মশলাপাতি যেমন জিরা, মৌরি, হিং, ধনে, আদা ব্যবহার করুন। এতে রান্নার স্বাদও বাড়বে আর পেটফাঁপার সমস্যাও এড়িয়ে চলতে পারবেন।

আরো পড়ুন : দিনে কখন ও কয়টি কাঠবাদাম খেলে বেশি উপকার মিলবে?

৩. পানি খেলেও কিন্তু হজমের সমস্যা থেকে রেহাই পাওয়া যায়। যে দিন ফুলকপি খাবেন সে দিন বেশি করে পানি খেতে ভুলবেন না যেন। শুধু পানি খেতে ইচ্ছে না করলে ভেষজ চা, মৌরি ভেজানো পানিও বার বার করে খেতে পারেন।

৪. প্রোবায়োটিক খাবার হজমে সাহায্য করে। দই প্রোবায়োটিকের খুব ভালো উৎস। তাই ফুলকপি রান্নার সময় দই ব্যবহার করা যেতে পারে। আর রান্নায় ব্যবহার না করলেও খাওয়ার পর দই খেয়ে নিলেও উপকার পাবেন।

এস/কেবি


ফুলকপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250