শুক্রবার, ১৬ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই দশক পর ২৬ জানুয়ারি বরিশালে আসছেন তারেক রহমান *** তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির ভার্চুয়াল বৈঠক *** যারা হ্যাঁ ভোটের সমালোচনা করছেন, তাদের জানার পরিধি সীমিত: শফিকুল আলম *** যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনে নিয়োগ পেলেন ওসমান হাদির ভাই ওমর *** নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘এনপিএ’র আত্মপ্রকাশ *** এককভাবে নির্বাচন করবে ইসলামী আন্দোলন *** অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার আরো ৪২৪ *** তুমি আমাদের মুক্তি দেবে কবে, পরীমনিকে বলবেন আসিফ *** প্রার্থিতা ফিরে পেতে আপিলের সপ্তম শুনানি আজ *** খলিল, তৈয়্যব ও আখতার বিমানের নতুন পরিচালক হওয়ায় নানা প্রশ্ন

প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সাংবিধানিক অধিকার করার সুপারিশ সংস্কার কমিশনের

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৫৮ অপরাহ্ন, ৫ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ‍ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রাথমিক স্বাস্থ্যসেবার বিষয়ে একটি প্রতিবেদন জমা দিয়েছে স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশন। এ বছর বাজেট কম থাকলেও এটি সম্ভব বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আবুল কালাম আজাদ।

এদিকে আজ সোমবার (৫ই মে) বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ‍ড. মুহাম্মদ ইউনূসের কাছে স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশন এ প্রতিবেদন জমা দিয়েছে।

আজ প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া প্রতিবেদনে স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশনের মুখ্য সুপারিশে সংবিধান সংশোধন করে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে একটি মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে।

কমিশনের সুপারিশে আরও বলা হয়েছে, এ সাংবিধানিক প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হলে একটি পৃথক ‘প্রাথমিক স্বাস্থ্যসেবা আইন’ প্রণয়ন করতে হবে, যা বিনা মূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রাপ্তির ব্যাপারে নাগরিকদের অধিকার ও রাষ্ট্রের কর্তব্য নির্ধারণ করবে। এ ছাড়া স্বাস্থ্য খাতে দীর্ঘ মেয়াদে ন্যায্যতা ও জবাবদিহি নিশ্চিত করবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছ।

এ ছাড়া ওষুধের দাম, টেস্ট ও ডাক্তারের পরামর্শ ফি নির্ধারিত করে দেওয়ার ব্যাপারে জোর দেওয়ার পাশাপাশি চিকিৎসকদের নমুনা বা উপহার দিয়ে ফার্মেসী কোম্পানিগুলোর প্রভাব বিস্তারের চেষ্টা সম্পূর্ণভাবে নিষিদ্ধ রাখার সুপারিশ করেছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন।

আরএইচ/

প্রধান উপদেষ্টা প্রাথমিক স্বাস্থ্য সেবা সংস্কার কমিশন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250