শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাণিজ্যচুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানালেন ট্রাম্প *** মৌলবাদ সামাল দিতে আওয়ামী লীগকে ছাড় দেবে বিএনপি: বদিউর রহমান *** রমজানের প্রথম দিনেই ২০ টাকা হালি লেবুর দাম বেড়ে ১২০ *** বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন *** এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা *** শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী *** ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবেন স্বামী, আফগানিস্তানে নতুন আইন *** ঢাকায় আচমকা তুরস্কের প্রেসিডেন্ট পুত্রের সফর নিয়ে নানা প্রশ্ন *** ৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি

লিবিয়া ও তিউনিশিয়া থেকে দেশে ফিরলেন ১৬১ বাংলাদেশি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১২ অপরাহ্ন, ১৩ই নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

লি‌বিয়া থে‌কে অনিয়মিত ১৪৩ বাংলাদেশিকে দেশে প্রত্যাবর্তন করা হ‌য়ে‌ছে। এছাড়া তিউনিশিয়ায় আটকে পড়া ১৮ বাংলাদেশি দে‌শে ফিরেছেন।

বুধবার (১৩ই নভেম্বর) সকালে তাদের দে‌শের ফেরার তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় গণমাধ্যমকে জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় লিবিয়ার বেনগাজী ও তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে স্বেচ্ছায় দেশে আসতে ইচ্ছুক আটকে পড়া ১৪৩ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে আজ সকাল ৬টা ১৫ মি‌নি‌টে বুরাক এয়ার (ইউ‌জেড ০২২২)-এর চার্টার্ড ফ্লাইট যোগে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে।

আরো পড়ুন : ‘কন্যার ফ্যাসিবাদী শাসনের কারণে মুজিবের ছবি সরানো হয়েছে’

এদিন ভো‌র ৫টা ২৫ মি‌নি‌টে টি‌কে-৭১২ ফ্লাইট যোগে তিউনিশিয়ায় আটকে পড়া ১৮ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে দেশে প্রত্যাবাসন করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগত এ সকল অসহায় বাংলাদেশি নাগরিককে অভ্যর্থনা জানান।

আইওএম-এর পক্ষ থেকে তিউনিশিয়া থেকে প্রত্যাবাসন করা প্রত্যেককে ৫ হাজার ৪৫০ টাকা এবং লিবিয়া থেকে প্রত্যাবাসন করা প্রত্যেককে ৬ হাজার টাকা, কিছু খাদ্য সামগ্রী উপহার, প্রয়োজনে প্রাথমিক চিকিৎসা এবং অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়।

এস/কেবি

লিবিয়া ও তিউনিশিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250