বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মেয়ের নাম দুয়া, এবার হিজাবে দীপিকা, দাড়িতে রণবীর

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২২ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

দীপিকা পাড়ুকোন কন্যার নাম দুয়া রেখে আলোচনায় এসেছিলেন। মুসলিম ঘরানার নামের কারণে অনেকেই অসন্তুষ্ট হয়েছিলেন রণদীপ দম্পতির ওপর। এবার দুজনে ধরা দিলেন ভিন্ন লুকে। সম্প্রতি এক ভিডিওতে দেখা গেছে, হিজাব পরেছেন দীপিকা।

অন্যদিকে রণবীরের মুখে লম্বা দাড়ি। দুজনে ঘুরে ঘুরে আবুধাবি শহর দেখাচ্ছেন দর্শককে। যা দেখে কৌতূহলী হয়ে পড়েছেন সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা। মূলত এটি একটি বিজ্ঞাপন। খবর আনন্দবাজার পত্রিকার।

আবুধাবির পর্যটন বিভাগের জন্য একটি বিজ্ঞাপন করেছেন তারা। মেয়ে হওয়ার পর এই প্রথম একসঙ্গে কাজ করলেন দুজনে। দুবাইয়ের সংস্কৃতি ও ঐতিহ্যের কথা মাথায় রেখে পোশাকের ক্ষেত্রে হিজাব বেছে নেন দীপিকা। অভিনেত্রীর নতুন এই রূপ দেখে কেউ কেউ লিখেছেন, ‘মাশাআল্লাহ, অপূর্ব লাগছে।’

কারো মতে, ‘হিজাবে যেন আরো সুন্দর লাগছে দীপিকাকে।’

এদিকে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না দীপিকা-রণবীরের। একের পর এক ছবি থেকে বাদ পড়ছেন। গত দুই বছরে তেমন কোনো ছবি নেই রণবীর সিংয়ের হাতেও।

জে.এস/

রণবীর সিং দীপিকা পাড়ুকোন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250