সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

সংসার চালাতে যে কাজ করতে হতো নোরা ফাতেহিকে

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪৬ অপরাহ্ন, ১৫ই ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

মেধা থাকা সত্ত্বেও অনেকে অবহেলিত থাকেন। মানসম্মত কাজ করেও কেউ কেউ থেকে যান আড়ালে। এসব দেখে মনে হয় ভাগ্যদেবতার আশীর্বাদ না থাকলে ভালো কাজের কদর পাওয়া যায় না। সে ভাগ্য নোরা ফাতেহির আছে। কেননা আইটেম গানে তিনি কোমর দুলালেই সিনেমা হিট হয়ে যায়।

তবে ভাগ্যদেবতার এই সন্তুষ্টি একদিনে পাননি নোরা। ক্যারিয়ারের শুরুর দিকে তার সঙ্গে মোটেও সখ্যতা ছিল না এই সুন্দরীর। ভীষণ কাঠখড় পোড়াতে হয়েছে। পেট চালাতে কাজ করতে হয়েছে হুক্কা বারে। 

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পেট চালাতে হুক্কা বারে কাজ করেছিলেন নোরা। সেখানে আসা তারকাদের, বিশেষ করে অভিনেত্রীদের বডি ল্যাঙ্গুয়েজ দেখতেন নোরা। 

শুরুর দিকে দিনরাত খাটতেন নোরা। তার বয়সী মেয়েদের মতো পার্টিতে যেতেন না। কোনো বয়ফ্রেন্ডও ছিল না। জানিয়েছিলেন নোরা। সেই সময় নিজেকে একটি ঘরে বন্ধ করে রাখতেন নোরা। হিন্দি ভাষা রপ্ত করতেন। টিভি দেখতেন। এবং নিজের ঘরেই প্র্যাকটিস করতেন নাচ। 

তবে তার এ পরিশ্রম দেখে খোঁচা দিতেন পরিচিতজনেরা। অনেকে কটাক্ষের সুরে নোরাকে বলেছিলেন, “তুমি কি পরবর্তী সময়ে ক্যাটরিনা কাইফ হতে চাও?” তবে সেসবে পাত্তা না দিয়ে নিজের কাজ করে যেতেন নোরা। 

ওআ/কেবি


নোরা ফাতেহি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250