সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, এমপিদের সতর্ক করলেন তারেক রহমান *** অপকর্মে জড়ালে নেতা-এমপি-মন্ত্রী কারও ছাড় নেই: প্রধানমন্ত্রী *** দিল্লিতে বিমসটেকের প্রথম বৈঠক, যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘প্রতারক’ দুয়োর জবাব মাঠেই দিল ম্যানসিটি *** সৌদি আরবের বিমানবন্দরে আবারও হুতিদের হামলা, টার্মিনালে আগুন *** রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা: আটকা পড়েছেন অন্তত ৫০০ বাংলাদেশি যাত্রী *** ‘লড়াই মাত্র শুরু’—দেশজুড়ে আন্দোলনের ঘোষণা ককরোচদের *** শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় *** রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী *** সৌদিতে মক্কা-মদিনার বাইরে নতুন হামলার হুমকি হুতিদের

প্রথমবারেই গাজর চাষে সফল নূর আলম

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪০ পূর্বাহ্ন, ১৭ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

পরীক্ষামূলকভাবে গাজর চাষ করে প্রথমবারেই সফল হয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ে কৃষক নূর আলম। মাটির নিচে ধীরে ধীরে বেড়ে উঠছে গাজর। মাটি থেকে প্রয়োজনীয় পুষ্টি উপাদান পেয়ে ফলও বৃদ্ধি হচ্ছে।

জানা যায়, কৃষি অফিসের সহযোগিতায় মিরসরাই সদর ইউনিয়নের গড়িয়াইশ গ্রামে ৫০ শতক জমিতে গাজর চাষ করেন নূর আলম। এখন ঘরে তুলছেন দ্বিগুণ লাভের এ সবজি। 

কম খরচে দ্বিগুণ লাভ হওয়া গাজর চাষে আগ্রহ বাড়ছে। প্রথমবারের মতো গাজর চাষ হওয়ায় বাগান দেখতে সাধারণ মানুষের সমাগম দেখা যায়।

স্থানীয়রা জানান, এই প্রথম গাজর চাষ হয়েছে এ এলাকায়। গাজরের বাগান দেখতে অনেক সুন্দর। এলাকার অনেক চাষি গাজর চাষে আগ্রহ দেখাচ্ছেন।

আরো পড়ুন: ঝালকাঠিতে সরিষার ভালো ফলনে আনন্দে কৃষক

কৃষক নূর আলম বলেন, ‘আগামীতে চাষ আরও বাড়ানোর প্রস্তুতি নিচ্ছি। নিজ থেকে ২০ হাজার টাকার মতো খরচ হয়েছে। বাজারে গাজরের ভালো দাম। প্রতি কেজি গাজর ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে ১ লাখ টাকার মতো বিক্রি করা যাবে।’

মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, ‘গাজর পুষ্টিগুণ সম্পন্ন সবজি। অর্থকরী ফসল হিসেবে কৃষিখাতে গাজর সম্ভাবনাময় ফসল। 

সঠিকভাবে বাজারজাত করার ও সংরক্ষণের ব্যবস্থা থাকলে কৃষক উপকৃত হবেন। কৃষি অফিসের পক্ষ থেকে কৃষকদের সব রকম সহযোগিতা অব্যাহত থাকবে। আগামীতে গাজর চাষে কৃষক এগিয়ে আসবেন এবং এ থেকে প্রচুর লাভবান হবেন।’

এসি/  আই.কে.জে

গাজর চাষ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250